ছকের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে সামাজিক সমস্যা প্রতিরোধে এর ভূমিকা বর্ণনা কর।
উত্তর: ছকের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ধর্ম শব্দটি রসবে। সামাজিক সমস্যা সমাধানে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্ম হচ্ছে স্রষ্টার উদ্দেশ্যে উৎসর্গকৃত বিশ্বাস ও অনুশীলনের সুষম পদ্ধতি। এ পবিত্র প্রতিষ্ঠানটি মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক, অর্থনৈতিক তথা প্রত্যেকটি ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক ভূমিকা পালন করে। ধর্ম দারিদ্র্য সমস্যা প্রতিরোধে অপরাধ ও কিশোর অপরাধ; মাদকাসক্তির বিস্তার রোধে, নারী নির্যাতন প্রতিরোধে ও অনৈতিক যৌনাচার প্রতিরোধে প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা পালন করে। সামাজিক ঐক্য ও শৃঙ্খলা রক্ষায়, সামাজিক ও মানবিক মূল্যবোধের বিকাশে, আর্তমানবতার সেবাসহ নানা ক্ষেত্রে ধর্ম ভূমিকা পালন করে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ইহলৌকিক ও পারলৌকিক শান্তি নিশ্চিত করতে ধর্মের ভূমিকা অনস্বীকার্য।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
ছকের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে সামাজিক সমস্…
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর