শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা বলতে ঐসব সংস্থাকে বোঝায়, যারা দেশে বিদ্যমান আইনসমূহ নাগরিকদের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। এ সংস্থার সদস্যরা দেশের প্রচলিত আইনের প্রতিষ্ঠা এবং প্রয়োগের জন্য নিবেদিত প্রাণ। এর অন্তর্ভুক্ত হচ্ছে পুলিশের বিভিন্ন বাহিনী ও র্যাব'। বৃহৎ অর্থে বিচার বিভাগের কাজও এর আওতাভুক্ত বলে বিবেচিত হয়। তবে সাধারণত পুলিশ বিভাগই আইন প্রয়োগের মূল সংস্থার দাবিদার। আইন প্রয়োগকারী সংস্থাকে জনগণের বন্ধু বা জনগণের সেবকও বলা হয়। জনগণ যাতে আইনের সুফল পায় এবং দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে লক্ষ্যে এ সংস্থাগুলো ভূমিকা রাখে। আইন প্রয়োগকারী সংস্থা দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে। এছাড়া নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমের তদন্তের মাধ্যমে সন্দেহভাজন অপরাধী খুঁজে বের করা, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ, অপরাধীর বিচার কাজ সম্পন্ন ও শাস্তি প্রদানসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যেকোনো দেশের সমস্যা সমাধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থা প্রধান ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, একটি চক্র এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। অন্যের জমি দখল, নিরীহ লোকদের অত্যাচার ও নির্যাতন। যৌন হয়রানিসহ বিভিন্ন অপরাধ তারা করছে। এদের এই কর্মকাণ্ডে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করে এবং এর সত্যতা খুঁজে পায়। পরবর্তীতে তাদের আইনের আওতায় নিয়ে আসে। ফলে এলাকাবাসী সন্তুষ্ট হয়। সুতরাং উদ্দীপকে উল্লেখিত সংস্থা বলতে আইন প্রয়োগকারী সংস্থাকেই নির্দেশ করে। কারণ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থাই প্রধান ভূমিকা পালন করে এবং জনগণের নিরাপত্তার জন্য কাজ করে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

একটি চক্র এলাকায় দীর্ঘদিন যাবৎ অন্যের জমি দখল, নিরীহ লোকদের অত্যাচার ও নির্যাতন, যৌন হয়রানিসহ নানবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। বিষয়টি স্থানীয় সংস্থার নজরে দেওয়ার জন্য এলাকার একজন যুবক একটি লিখিত অভিযোগ দাখিল করলে সংস্থাটি সরেজমিনে তদন্ত করে এর সত্যতার প্রমাণ পায় এবং চক্রটিকে শাস্তির আওতায় নিয়ে আসে । সংস্থার এমন কর্মকাণ্ডে এলাকাবাসী সন্তুষ্ট।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

পরিবার হলো স্বামী-স্ত্রী এবং সন্তানদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান।

উত্তর

সামাজিক প্রতিষ্ঠানের একটি বৈশিষ্ট্য হলো সর্বজনীন ও সর্বব্যাপী সামাজিক প্রতিষ্ঠান নানাদিক থেকে বৈশিষ্ট্যমণ্ডিত। সমাজ গঠনের প্রথম থেকে শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের উপস্থিতি পরিলক্ষিত হয়। সব সময় এসব স্থানে প্রতিষ্ঠান বিদ্যমান থাকে। যেমন— পরিবার, ধর্ম, সম্পদ ইত্যাদি আদিম সমাজ থেকে বর্তমান পর্যন্ত বিদ্যমান আছে।

উত্তর

উদ্দীপকে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা বলতে ঐসব সংস্থাকে বোঝায়, যারা দেশে বিদ্যমান আইনসমূহ নাগরিকদের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। এ সংস্থার সদস্যরা দেশের প্রচলিত আইনের প্রতিষ্ঠা এবং প্রয়োগের জন্য নিবেদিত প্রাণ। এর অন্তর্ভুক্ত হচ্ছে পুলিশের বিভিন্ন বাহিনী ও র্যাব'। বৃহৎ অর্থে বিচার বিভাগের কাজও এর আওতাভুক্ত বলে বিবেচিত হয়। তবে সাধারণত পুলিশ বিভাগই আইন প্রয়োগের মূল সংস্থার দাবিদার। আইন প্রয়োগকারী সংস্থাকে জনগণের বন্ধু বা জনগণের সেবকও বলা হয়। জনগণ যাতে আইনের সুফল পায় এবং দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে লক্ষ্যে এ সংস্থাগুলো ভূমিকা রাখে। আইন প্রয়োগকারী সংস্থা দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে। এছাড়া নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমের তদন্তের মাধ্যমে সন্দেহভাজন অপরাধী খুঁজে বের করা, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ, অপরাধীর বিচার কাজ সম্পন্ন ও শাস্তি প্রদানসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যেকোনো দেশের সমস্যা সমাধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থা প্রধান ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, একটি চক্র এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। অন্যের জমি দখল, নিরীহ লোকদের অত্যাচার ও নির্যাতন। যৌন হয়রানিসহ বিভিন্ন অপরাধ তারা করছে। এদের এই কর্মকাণ্ডে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করে এবং এর সত্যতা খুঁজে পায়। পরবর্তীতে তাদের আইনের আওতায় নিয়ে আসে। ফলে এলাকাবাসী সন্তুষ্ট হয়। সুতরাং উদ্দীপকে উল্লেখিত সংস্থা বলতে আইন প্রয়োগকারী সংস্থাকেই নির্দেশ করে। কারণ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থাই প্রধান ভূমিকা পালন করে এবং জনগণের নিরাপত্তার জন্য কাজ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংস্থা তথা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা দানে একজন সমাজকর্মী ভূমিকা রাখতে পারে। দেশের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা রক্ষা, প্রচলিত আইনের প্রয়োগ এবং জনগণের জানমালের নিরাপত্তাবিধানের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাকে আইন প্রয়োগকারী সংস্থা বলা হয়। সমাজকর্মী হলেন পেশাদার সমাজকর্মে প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি, যিনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যক্তি, দল ও সমষ্টিকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করেন। এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা হচ্ছে সক্ষমকারী, সমন্বয়কারী, সহায়তাকারী, পরিচালক প্রভৃতি। পেশাদার সমাজকর্মীগণ অন্যান্য পেশার মতো আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের কাজে সহায়তা করে থাকে। পুলিশের অন্যতম দায়িত্ব হলো অপরাধ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে চার্জশিট প্রদান করা। একজন সমাজকর্মী অপরাধ সম্পর্কিত বহুমুখী তথ্য সংগ্রহ করে অপরাধ নিরূপণে পুলিশ বিভাগকে সহায়তা করে। এমনকি পুলিশের পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যায়ন, যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণে আন্তঃসহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । সমাজে বিভিন্ন অন্যায়-অবিচার, অপরাধ সংগঠিত হয়। একজন সমাজকর্মী ক্ষতিগ্রস্ত ব্যক্তির হয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকার দাবি করতে পারে। একজন সমাজকর্মী বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন, যৌন হয়রানি, মাদকাসক্তিসহ প্রভৃতি সম্পর্কে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে সমস্যাসংশ্লিষ্ট তথ্য উপস্থাপন করতে পারেন। পরিশেষে বলা যায়, একজন সমাজকর্মী সমাজে বহুমুখী কাজের মাধ্যমে মানুষকে সহায়তা করতে পারেন। উপযুক্ত পদ্ধতি ও কৌশলের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তাদানে সমাজকর্মী অবদান রাখতে পারেন।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।