উদ্দীপকে 'X [গণিত] দ্বারা কোন সামাজিক প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] দ্বারা সামাজিক প্রতিষ্ঠান 'পরিবার'কে বোঝানো হয়েছে। পরিবার হচ্ছে মানবসমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান । যা বৈবাহিক সূত্রে আবদ্ধ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানদের নিয়ে গঠিত হয়। তবে সন্তান ছাড়াও পরিবার হতে পারে, আবার স্বামী-স্ত্রী, বাবা- মা এবং আত্মীয়দের সাথে নিয়েও পরিবার হতে পারে। মেয়ার এফ. নিমকফ ( Meyer F. Nimkoff) তার Marriage and Family গ্রন্থে পরিবারের ধারণায় বলেন, “পরিবার হচ্ছে স্বামী ও স্ত্রী কর্তৃক সৃষ্ট মোটামোটি স্থায়ী সংগঠন, যেখানে সন্তান-সন্তুতি থাকতেও পারে আবার নাও থাকতে পারে।” সমাজবিজ্ঞানী বি. ম্যালিনস্কি (B. Malinowski)-এর মতে, “পরিবার হচ্ছে সন্তান উৎপাদন ও প্রতিপালনের একটি চুক্তি।” স্পেনসার বলেছেন, “পরিবার একটি সামাজিক দল, যা সাধারণত রক্তের সঙ্গে সম্পর্কিত বা বিবাহবন্ধনে আবদ্ধ সদস্যদের নিয়ে গঠিত। সুতরাং সকল ধারণা বিশ্লেষণ করলে দেখা যায়, পরিবারের সূত্রপাত বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। সন্তান জন্মদান ও লালন-পালনের ফলে এর দায়িত্বের প্রকাশ ঘটে, যা উদ্দীপকে উল্লিখিত তথ্যের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে 'X [গণিত] দ্বারা সামাজিক প্রতিষ্ঠান 'পরিবার'কে বুঝানো হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'X দ্বারা কোন সামাজিক প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর