শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মমিনুলের সততায় কোন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মমিনুলের সততায় সামাজিক প্রতিষ্ঠান ধর্মের প্রতিফলন ঘটেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হল : ধর্ম একটি মৌল ও সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। বাংলা ধর্ম শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে যার অর্থ হচ্ছে ধারণ করা। ধর্ম হচ্ছে এক বিশেষ শক্তি যা মানুষের সমগ্র জীবনকে ধারন এবং পরিচালনা করে। স্রষ্টার প্রতি বিশ্বাস এবং কিছু বিধি-বিধান মেনে চলা যা মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে ও পরিচালনা করে। এই বিশ্বাস মানুষের চেয়ে অধিকতর শক্তিসম্পন্ন অতিপ্রাকৃত শক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়। ধর্ম সমাজে সম্প্রীতি স্থাপন, সামাজিক নিয়ন্ত্রণ ও আত্মমানবতার সেবাসহ ইতিবাচক আদর্শ ও মূল্যবোধ গঠনের সহায়তা করে। উদ্দীপকের রাজস্ব কর্মকর্তা মমিনুল হকের আচরণে ধর্মীয় বিশ্বাস প্রতিফলিত হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু পরবর্তী সময়ে তার দ্বারা সম্পাদিত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। সেই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে তিনি বিপুল ঘুষের প্রস্তাবে রাজি না হয়ে বরং তিনি সৎ জীবন যাপন করছেন।তাই বলা যায়, উদ্দীপকে মমিনুলের সততায় সামাজিক প্রতিষ্ঠান ধর্মের প্রতিফলন ঘটেছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে মমিনুলের সততায় কোন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিফলন ঘটেছে? ব…

উদ্দীপক

এয়ারপোর্টে বিপুল পরিমাণ চোরাচালানকৃত স্বর্ণ ধরা পড়ে। এর সাথে সংশ্লিষ্টরা রাজস্ব কর্মকর্তা মুমিনুল হককে এক কোটি টাকা দিতে চাইলেও তিনি তাতে রাজি না হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। পরকালের জবাবদিহিতাই তাকে দুর্নীতির ব্যাপকতার মাঝেও ঘুষ গ্রহণ না করে সৎ জীবন যাপনে উদ্বুদ্ধ করেছে।

Rajshahi · 2021

উত্তর

ল্যাটিন শব্দ Religere এর অর্থ ধর্ম।

উত্তর

গণমাধ্যম বলতে যোগাযোগের উপায় বা মাধ্যমকে বুঝায়, যা দিয়ে সর্বস্তরে জনগণের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছানো সম্ভব। গণমাধ্যমের সাহায্যে মানুষের কর্মকান্ড, চিন্তা চেতনা ও ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তথ্য মানুষের কাছে পৌঁছানো যায়। রেডিও টেলিভিশন সংবাদপত্র ইত্যাদি হচ্ছে গণমাধ্যম।

উত্তর

উদ্দীপকে মমিনুলের সততায় সামাজিক প্রতিষ্ঠান ধর্মের প্রতিফলন ঘটেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হল : ধর্ম একটি মৌল ও সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। বাংলা ধর্ম শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে যার অর্থ হচ্ছে ধারণ করা। ধর্ম হচ্ছে এক বিশেষ শক্তি যা মানুষের সমগ্র জীবনকে ধারন এবং পরিচালনা করে। স্রষ্টার প্রতি বিশ্বাস এবং কিছু বিধি-বিধান মেনে চলা যা মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে ও পরিচালনা করে। এই বিশ্বাস মানুষের চেয়ে অধিকতর শক্তিসম্পন্ন অতিপ্রাকৃত শক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়। ধর্ম সমাজে সম্প্রীতি স্থাপন, সামাজিক নিয়ন্ত্রণ ও আত্মমানবতার সেবাসহ ইতিবাচক আদর্শ ও মূল্যবোধ গঠনের সহায়তা করে। উদ্দীপকের রাজস্ব কর্মকর্তা মমিনুল হকের আচরণে ধর্মীয় বিশ্বাস প্রতিফলিত হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু পরবর্তী সময়ে তার দ্বারা সম্পাদিত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। সেই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে তিনি বিপুল ঘুষের প্রস্তাবে রাজি না হয়ে বরং তিনি সৎ জীবন যাপন করছেন।তাই বলা যায়, উদ্দীপকে মমিনুলের সততায় সামাজিক প্রতিষ্ঠান ধর্মের প্রতিফলন ঘটেছে।

উত্তর

সামাজিক অনাচার প্রতিরোধে ধর্মের ভূমিকা নিম্নে মূল্যায়ন করা হলো:ধর্মের মাধ্যমে ব্যক্তির মধ্যে নিয়ন্ত্রণমূলক ভূমিকা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি, সামাজিক নিয়ন্ত্রণ আর্ত-মানবতার সেবা এবং মূল্যবোধের বিষয়টি প্রতিফলিত হয়। সমাজ জীবনে যে সকল সমস্যা সৃষ্টি হয় তা প্রতিরোধে ধর্মের নিয়ন্ত্রণ মূলক ভূমিকা রয়েছে। ধর্ম মানবজীবনের সব দিক নিয়ন্ত্রণ করতে চায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু থেকে পরবর্তী জীবন সম্পর্কে ধর্মে বিধান আছে। যার ফলে ধর্ম মানবজীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে। ধর্ম মানুষের মূল্যবোধ বিকাশের মাধ্যমে সমস্যা মুক্ত জীবন যাপনে অভ্যস্ত করে তোলে। মিথ্যা কথা বলা, দায়িত্ব পালনে অবহেলা করা, চুরি করা, মানুষের মনে কষ্ট দেওয়া ইত্যাদি মূল্যবোধ পরিপন্থী কাজ ধর্মবিরোধী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত। যার জন্য মানুষ তুলনামূলক কম এসব কাজে উদ্বুদ্ধ হয়। তাছাড়া ধর্মীয় অনুষ্ঠানের নিয়মিত যাতায়াতের ফলে মানুষের মধ্যে সহযোগিতা, সহানুভূতি ও সম্প্রীতি সৃষ্টি হয়। পাশাপাশি ধর্মীয় অনুপ্রেরণা থেকেই মানুষের মধ্যে দুস্থ, অসহায়দের সহায়তা এগিয়ে আসার মানসিকতা তৈরি হয়। উদ্দীপকে ও রাজস্ব কর্মকর্তা মমিনুল হক খুব সহজেই এক কোটি টাকা আয় করতে পারতেন। কিন্তু ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় বিশ্বাসের কারণে এই কাজটি অনাচার বিধায় তিনি এই কাজটি করতে উদ্বুদ্ধ হয়নি। এভাবে ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে সমাজে বিভিন্ন অনাচার কমে যায়। তাই বলা যায়, সামাজিক অনাচার প্রতিরোধে ধর্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।