উদ্দীপকের রাইসুল ইসলাম ও নাফিসার সামাজিক সম্পর্কের ভিত্তি কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাইসুল ইসলাম ও নাফিসার সামাজিক সম্পর্কের ভিত্তি হলো বিবাহ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের বসবাস করার সামাজিক স্বীকৃতি হচ্ছে বিবাহ। যা সংশ্লিষ্ট সমাজ, সম্প্রদায় বা দেশে প্রচলিত রীতিনীতি ও আইন দ্বারা অনুমোদিত। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে পরিবার গঠিত হয় এবং নারী ও পুরুষের মধ্যে স্থায়ী ও বৈধ সম্পর্ক গড়ে ওঠে। মানব সভ্যতার ইতিহাস থেকে দেখা যায় যখন থেকে মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাস শুরু করে তখন থেকে বিবাহ ব্যবস্থার প্রচলন হয়। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নর-নারী সামাজিক সম্পর্কে স্থির হয় এবং প্রজনন ধারা বজায় থাকে। ফোনে সন্তানের লালন পালনের সমস্যা হয় না এবং শেষ সামাজিক স্বীকৃতি পায়। উদ্দীপকের রাইসুল ইসলাম ও তার মায়ের সম্মতিতে সমাজ স্বীকৃত উপায়ে ও ধর্মীয় বিধি অনুসারে নাফিসাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে তাদের দুজন সন্তান হয়।তাই বলা যায়, উদ্দীপকের রাইসুল ইসলাম ও নাফিসার সামাজিক সম্পর্কের ভিত্তি হলো বিবাহ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রাইসুল ইসলাম ও নাফিসার সামাজিক সম্পর্কের ভিত্তি কি? ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর