সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক প্রতিষ্ঠানটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক প্রতিষ্ঠান তথা ধর্মের ভূমিকা নিম্নে বিশ্লেষণ করা হলো: ধর্ম বলতে অতিপ্রাকৃত মহাশক্তিতে বিশ্বাসকে বুঝায়। ধর্মীয় অনুশাসন মানুষের আচার-আচরণ এবং সমাজব্যবস্থাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের কারণে মানুষ সাধারণত বিভিন্ন অন্যায় এবং নেতিবাচক কর্মকাণ্ড উদ্বুদ্ধ হয় না মিথ্যা কথা বলা, দায়িত্ব পালনে অবহেলা করা, চুরি করা, মানুষের মনে কষ্ট দেওয়া ইত্যাদি মূল্যবোধ পরিপন্থী কাজ ধর্মবিরোধী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত। যার জন্য মানুষ তুলনামূলক কম এসব কাজে উদ্বুদ্ধ হয়। সমাজ জীবনে যে সকল সমস্যা সৃষ্টি হয় তা প্রতিরোধে ধর্মের নিয়ন্ত্রণ মূলক ভূমিকা রয়েছে। ধর্ম মানবজীবনের সব দিক নিয়ন্ত্রণ করতে চায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু থেকে পরবর্তী জীবন সম্পর্কে ধর্মে বিধান আছে। যার ফলে ধর্ম মানবজীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ করে। ইহকালের কাজের ফলাফল পরলোকে ভুগতে হয় এ ধরনের ধর্মীয় বিশ্বাস মানুষকে খারাপ কাজ ও পাপাচার থেকে বিরত রাখে। তাই সামাজিক অন্যায় অনাচার নিয়ন্ত্রণে ধর্মীয় বিশ্বাসের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বিশ্লেষণপূর্বক বলা যায়, সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক প্রতিষ্ঠান তথা ধর্মের ভূমিকা
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক প্রতিষ্ঠানটির ভ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর