সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠান তথা গণমাধ্যমের ভূমিকা নিম্নে বিশ্লেষণ করা হলো: বাংলাদেশসহ সমগ্র বিশ্বজুড়ে এই বিভিন্ন সামাজিক সমস্যা বিরাজমান। বিশেষ করে বাংলাদেশে যৌতুক প্রথা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন ইত্যাদি সামাজিক সমস্যা জেঁকে বসেছে। মূলত অজ্ঞতা, সমস্যাগুলোর কুফল, এর ক্ষতিকারক দিক এবং এ সম্পর্কে যথাযথ আইন সম্পর্কে অবগত না থাকার কারণেই বাংলাদেশে এই ধরনের সমস্যা ঘটেই চলছে। এই সমস্যাগুলো সমাধানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সামাজিক সমস্যাগুলো থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে মানুষকে সচেতন করা। ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে এই সচেতনতা কার্যক্রম চালানো বেশ কঠিন। কিন্তু গণমাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারে। যেমন সংবাদপত্রে সামাজিক সমস্যাগুলো নিয়ে সংবাদ প্রচারের মাধ্যমে একদিকে যেমন বহু মানুষ এ সম্পর্কে জানতে পারবে একই সাথে এর কুফল এবং এ ধরনের সমস্যায় প্রচলিত আইনের শাস্তি গুলো তুলে ধরা হলে মানুষ সচেতন হবে। যৌতুক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে বিভিন্ন টেলিভিশনে নানা ধরনের সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে। এতে করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও এ বিষয়ে সচেতনতা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তাই বলা যায়, সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠান তথা গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানের ভূমিকা বিশ…
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর