"X" দ্বারা কোন সামাজিক প্রতিষ্ঠান কে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: "X" দ্বারা সামাজিক প্রতিষ্ঠান পরিবারকে বোঝানো হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: মানব সমাজের আদিমতম সামাজিক প্রতিষ্ঠান হল পরিবার। বর্তমান বিশ্বে পরিবার একটি সর্বজনীন ও মৌলিক সংগঠন হিসেবে পরিচিত। পরিবারকে কেন্দ্র করে এই সমাজ গড়ে উঠেছে। আর বিবাহ হলো পরিবারের ভিত্তি, যার মধ্য দিয়ে পরিবারের সূচনা হয়। একজন পুরুষ ও নারী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরে একটি পরিবারের সূচনা হয়। পরিবার একটি যৌগিক সামাজিক প্রতিষ্ঠান। পাশাপাশি পরিবারেই হয় শিশুদের জন্ম ও প্রতিপালন। পরিবারের সকল সদস্যদের জন্যই এটি সবচেয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্র। উদ্দীপকে ও এমন একটি সামাজিক সংগঠনের কথা বলা হয়েছে যা সবচেয়ে প্রাচীন একটি সামাজিক প্রতিষ্ঠান এবং বিবাহের মধ্য দিয়ে এর সূচনা হয়। পাশাপাশি সন্তান জন্ম দান, প্রতিপালন এবং নিরাপত্তায় এর ভূমিকা অতুলনীয়। তাই বলা যায়, "X" দ্বারা সামাজিক প্রতিষ্ঠান পরিবারকে বোঝানো হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
"X" দ্বারা কোন সামাজিক প্রতিষ্ঠান কে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর