বাংলাদেশে উক্ত পরিবারের গুরুত্ব আলোচনা করো।
উত্তর: প্রশ্নে উল্লিখিত পরিবার তথা অণু পরিবারের গুরুত্ব বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজকাঠামো ও মানুষের জীবনব্যবস্থায় পরিবর্তন একটি অবশ্যম্ভাবী বিষয়। প্রাচীনযুগের সমাজব্যবস্থা যেরূপ ছিল এখন আর সেরকম নেই। এই পরিবর্তন ঘটেছে সমাজকাঠামোর প্রতিটি স্তরেই। ফলে সময়ের প্রবাহমানতায় পরিবর্তন এসেছে পরিবারের কাঠামোতেও। এক সময়ের যৌথ পরিবারের স্থলে এখন অণু বা একক পরিবার জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের সমাজব্যবস্থায় পরিবারের ধারণাটি বিশেষ তাৎপর্য বহন করে। মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি সবাইকে নিয়ে একসাথে বসবাসের রীতি আমাদের সমাজে এক সময় ব্যাপকভাবে দৃষ্টিগোচর হতো। তবে শিল্পায়ন ও নগরায়ণের ফলে বর্তমানে অণু বা একক পরিবার গঠনের হার বৃদ্ধি পেয়েছে। অণু পরিবারের সুবিধা হলো এই পরিবার কাঠামোতে সন্তান-সন্ততির জন্য সহজেই সব ধরনের মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা সম্ভব হয়। পরিবারের আকার ছোট হওয়ায় সন্তানের জন্য পুষ্টিকর খাদ্য, মানসম্মত শিক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, সুন্দর পোশাক প্রভৃতির ব্যবস্থা করা যায়। এ কারণে দিন দিন অণু পরিবার জনপ্রিয় হয়ে উঠছে। তবে এ কথাও সত্য যে, পূর্বের মতো পারিবারিক সংযোগ বা অনুভূতির আদান-প্রদান এবং বৈচিত্র্য অণু পরিবারে অনেকাংশেই অনুপস্থিত। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, অণু বা একক পরিবারের উৎপত্তি বর্তমান সময়ের এবং একে উপযোগিতাসম্পন্ন করে তোলার জন্য সবাইকে সচেতন হতে হবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে উক্ত পরিবারের গুরুত্ব আলোচনা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর