ছকের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে মানানসই প্রত্যয়টির ভূমিকা উন্নয়নে সমাজকর্মী কীভাবে হস্তক্ষেপ করতে পারেন?
উত্তর: গণমাধ্যমের ভূমিকার উন্নয়নে একজন সমাজকর্মী নিজস্ব জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগের মাধ্যমে হস্তক্ষেপ করতে পারেন। আধুনিক বিশ্বে যোগাযোগের অন্যতম প্রধান বাহন হলো গণমাধ্যম। এর মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের সাথে যোগাযোগ স্থাপিত হয়। এ কারণে সাধারণ মানুষের চিন্তাচেতনা ও মন-মানসিকতার পরিবর্তনে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেকোনো সমাজে সামাজিক সমস্যা প্রতিরোধ ও আর্থ-সামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে স্বাধীনতা না থাকা, দক্ষতা-অভিজ্ঞতার অভাব বা মান নিয়ন্ত্রণে দুর্বলতাসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে গণমাধ্যম তার ভূমিকা পালনে ব্যর্থ হতে পারে। এক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতির মোকাবিলা ও সমাধানে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কেননা তারা বিশ্বাস করেন, গণমাধ্যমের কিছু সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। যেমন— বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্মত অনুষ্ঠান সম্প্রচার, হলুদ সাংবাদিকতা পরিহার প্রভৃতি। গণমাধ্যম এ ভূমিকা পালনে ব্যর্থ হলে গুরুতর সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এক্ষেত্রে সমাজকর্মী তার পেশাগত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন । তাদের প্রচেষ্টার ফলে গণমাধ্যমের ভূমিকা উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর হতে পারে। তাই গণমাধ্যম ও এর কর্মীদের সঠিক ভূমিকা পালনে সক্ষম করে তোলার ক্ষেত্রে সমাজকর্মের হস্তক্ষেপ কৌশল সহায়ক হয় । সামগ্রিক আলোচনা থেকে তাই বলা যায়, গণমাধ্যম হলো সমাজের দর্পণ, আর সমাজকর্মীরা হলেন ইতিবাচক সমাজ পরিবর্তনের প্রতিনিধি । তাই ইতিবাচক সামাজিক পরিবর্তন ও আর্থ-সামাজিক উন্নয়নে গণমাধ্যমকে যথাযথ ভূমিকা পালনে সক্ষম করতে সমাজকর্মীরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
ছকের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে মানানসই প্রত্যয়টির ভূমিকা উন্নয…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর