উদ্দীপকে ইঙ্গিতকৃত গণমাধ্যমের প্রকারভেদ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত গণমাধ্যমকে তিন ভাগে ভাগ করা যায়। বর্তমানে ঘরে বসে যেকোনো বিষয়ে তথ্য জানা যায়। বিভিন্নভাবে আমাদের কাছে এসব তথ্য উপস্থাপিত হয়। কোনো মাধ্যমে তথ্যচিত্র দেখা যায়, কোনোটিতে শোনা যায়, আবার কোনো কোনো মাধ্যমে শোনা ও দেখার কাজ একসাথে করা যায়। এজন্য গণমাধ্যমের অনেকগুলো প্রকারভেদ পাওয়া যায়। তবে সামগ্রিকভাবে গণমাধ্যম দুই রকম। সামগ্রিকভাবে গণমাধ্যমকে যে দুটি ভাগে ভাগ করা যায় তার একটি হলো প্রিন্ট মিডিয়া। আর অন্যটি হলো ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়ার মধ্যে রয়েছে- সংবাদপত্র, ম্যাগাজিন, বিভিন্ন প্রকার বই, প্রচারপত্র, বিলবোর্ড, সংবাদ বিজ্ঞপ্তি। ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রয়েছে- টেলিভিশন ও বেতার। এছাড়া আধুনিক গণমাধ্যম দৈনন্দিন জীবনে নতুন মাত্রা সংযোজন করেছে। আধুনিক গণমাধ্যমের মধ্যে রয়েছে- অনলাইন পোর্টাল, বিভিন্ন ওয়েব পেজ, ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত গণমাধ্যমের প্রকারভেদ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর