উদ্দীপকে আব্দুল জলিলের বড় ছেলের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আব্দুল জলিলের বড় ছেলের পরিবারটি আকারের ভিত্তিতে অণু পরিবার। আকারের ভিত্তিতে পরিবার তিন প্রকার। যথা: অণু পরিবার, বর্ধিত পরিবার ও যৌথ পরিবার। শাব্দিক অর্থে অণু পরিবার অর্থ ছোট পরিবার। এ ধরনের পরিবার স্বামী-স্ত্রী এবং তাদের সন্তান সন্ততি নিয়ে গঠিত হয়। অণু পরিবারে সদস্য সংখ্যা ৩ বা ৪ এর বেশি হয় না। আব্দুল জলিলের বড় ছেলে স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। অর্থাৎ গ্রাম থেকে শহরে এসে তারা নতুন করে সংসার জীবন শুরু করেছেন। এক্ষেত্রে তাদের পরিবারটি বড় একটি পরিবারের অংশ থেকে ছোট পরিবারে রূপান্তরিত হয়েছে। তাদের পরিবার স্বামী-স্ত্রী অর্থাৎ মাত্র দুজন সদস্য নিয়েই গঠিত। তাদের কোনো সন্তান-সন্ততিও এখনো হয়নি। সুতরাং তাদের পরিবার নিঃসন্দেহে একটি অণু পরিবার। কিছু দিন পূর্বেও আব্দুল জলিল তার বাবা-মা ও ভাইদের সাথে বর্ধিত পরিবারে বসবাস করতেন, কিন্তু চাকরির সুবাদে তিনি শহরবাসী হয়েছেন এবং স্ত্রীকে নিয়ে একক ও অণু পরিবার গড়ে তুলেছেন। এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ যে, স্বামী-স্ত্রী সংখ্যার ভিত্তিতে আব্দুল জলিলের পরিবারটি এক বিবাহ পরিবারের অন্তর্ভুক্ত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আব্দুল জলিলের বড় ছেলের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর