অনুচ্ছেদে শিশুদের উল্লিখিত আচরণ নিয়ন্ত্রণে কোন প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: অনুচ্ছেদে শিশুদের উল্লিখিত কুপ্রবৃত্তি, অসংযত ও অমানবিক আচরণ নিয়ন্ত্রণে অন্যতম সামাজিক প্রতিষ্ঠান পরিবার ব্যর্থ হয়েছে। জন্মের পর একটি শিশু পরিবারেই বেড়ে ওঠে। এক্ষেত্রে শিশুদের স্বাভাবিক ও সুষ্ঠু বিকাশে পরিবারের ভূমিকাই মুখ্য। পরিবারই হলো শিশুর জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। আর মা-বাবা শিশুকে সামাজিক নিয়ম ও নৈতিকতার শিক্ষা দেওয়ার জন্য দায়বদ্ধ। কিন্তু বর্তমান সময়ে পরিবার তার দায়িত্ব পালনে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। উদ্দীপকে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কিছু নেতিবাচক বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। তারা টিভিতে ধর্মীয় বা শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পছন্দ করে না, বরং তারা বিদেশি চ্যানেল, ফেসবুক, মোবাইল প্রভৃতি নিয়েই ব্যস্ত থাকে। এর ফলে তাদের চারিত্রিক গঠন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না এবং তারা নানা ধরনের কিশোর অপরাধ ও মাদকাসক্তির জালে জড়িয়ে যাচ্ছে। অথচ তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যদের বিশেষ করে বাবা-মায়ের স্নেহ-ভালোবাসা তাদের সুষ্ঠু সামাজিকীকরণের জন্য অপরিহার্য। প্রত্যেক বাবা-মায়ের উচিত সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেয়া, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। কিন্তু বর্তমানে অর্থের পেছনে ছুটতে গিয়ে অধিকাংশ বাবা-মা সন্তানদের ঠিকমতো দেখাশোনা করতে পারছেন না। আর বাবা-মায়ের অনুপস্থিতি ও নিয়ন্ত্রণহীনতার কারণে শিশুরা বিপথে গমন করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমস্যার কারণ পরিবারের ব্যর্থতা।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
অনুচ্ছেদে শিশুদের উল্লিখিত আচরণ নিয়ন্ত্রণে কোন প্রতিষ্ঠান ব্যর্থ হয়…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর