শেয়ারFacebookWhatsApp

ল্যাটিন শব্দ 'Religerc [গণিত] -এর অর্থ কী?

উত্তর: ল্যাটিন শব্দ Religere-এর অর্থ বন্ধন।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

ল্যাটিন শব্দ 'Religerc -এর অর্থ কী?

উদ্দীপক

এয়ারপোর্টে বিপুল পরিমাণ চোরাচালানকৃত স্বর্ণ ধরা পড়ে। এর সাথে সংশ্লিষ্টরা রাজস্ব কর্মকর্তা মমিনুল হককে এক কোটি টাকা দিতে চাইলেও তিনি তাতে রাজি না হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। পরকালের জবাবদিহিতাই তাকে দুর্নীতির ব্যাপকতার মাঝেও ঘুষ গ্রহণ না করে-সৎ জীবনযাপনে উদ্বুদ্ধ করেছে।

উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025

উত্তর

ল্যাটিন শব্দ Religere-এর অর্থ বন্ধন।

উত্তর

সাধারণ অর্থে গণমাধ্যম বলতে জনগণের সাথে যোগাযোগের মাধ্যমকে বোঝায়। মানুষের চিন্তাচেতনা, আবেগ, বিশ্বাস, আগ্রহ-অনাগ্রহসহ বিভিন্ন তথ্য কোনো মাধ্যমে অধিক সংখ্যক লোকের কাছে। পৌঁছানোর বিভিন্ন প্রক্রিয়াকে গণমাধ্যম বলা হয়। যেমন- রেডিও, টেলিভিশন, সংবাদপত্র প্রভৃতি।

উত্তর

উদ্দীপকে মুমিনুলের সততায় সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ধর্মের প্রতিফল ঘটেছে।ধর্ম হলো এমন কতকগুলো নিয়মকানুন, আচার-অনুষ্ঠান বা বিশ্বাস, যা মানবজীবনকে সত্য, সুন্দর, পবিত্র ও কল্যাণের পথে পরিচালিত করে। অন্যভাবে বললে ধর্ম হচ্ছে এমন একটি মানসিক চেতনা, যা সর্বশক্তিমান সত্তার উপর মানুষের বিশ্বাসের ভিত্তিতে নানারকম ধর্মীয় রীতিনীতি ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে যুগ যুগ ধরে টিকে থাকে। জেমস জি. ফ্রেজার (James G. Frazer) বলেন, "ধর্ম হলো মানুষের চেয়ে উচ্চতর এমন এক শক্তিতে বিশ্বাস, যা মানবজীবন ও প্রকৃতির ধরাকে নিয়ন্ত্রণ করে।” সমাজবিজ্ঞানী ডুরখেইম এর মতে, "ধর্ম হচ্ছে স্রষ্টার উদ্দেশ্য উৎসর্গকৃত বিশ্বাস ও অনুশীলনের সুষম পদ্ধতি। ধর্মীয় বিশ্বাসের ফলে পার্থিব কার্যক্রমের পরকালীন জবাবদিহিতার বিষয়ে মানুষ সচেতন হয়। ফলে অনৈতিক কাজ থেকে বিরত থাকে। উদ্দীপকে সরকারি কর্মকর্তা মুমিনুল হকের পরকালের জবাবদিহিতার ভয় তাকে অনৈতিক আর্থিক লেনদেন থেকে রক্ষা করেছে। সুতরাং মুমিনুলের সততায় ধর্মীয় শিক্ষার প্রতিফলন ঘটেছে।

উত্তর

ধর্ম বলতে অতিপ্রাকৃত মহাশক্তিতে বিশ্বাসকে বোঝায়। এ বিশ্বাস সমাজ ও মানুষের জীবনধারাকে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। ধর্মীয় আদর্শ ও বিশ্বাসবোধ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ, নিরাপত্তাবোধ সৃষ্টি, আদর্শ প্রতিষ্ঠা করার পাশাপাশি সামাজিক ন্যায় আচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করে।ধর্মীয় অনুশাসন মানুষের আচার-আচরণ এবং সমাজব্যবস্থাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। এটি মানুষের মাঝে ন্যায়-অন্যায়বোধ জাগিয়ে তোলার মাধ্যমে মানুষকে ন্যায়নিষ্ঠ করে তোলে। সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, আইন, আদালত প্রতিটি ক্ষেত্রে ধর্মের প্রভাব দেখা যায়। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ এবং বিচার কাজ পরিচালনায় শপথ গ্রহণের ওপরও ধর্মের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। এমনকি রাষ্ট্রীয় যেকোনো অনুষ্ঠানের সাফল্য কামনায় ধর্মের বিধিবিধান অনুসরণ করা হয়। যাতে সব ধরনের অন্যায়, অবিচার ও অনাচার থেকে সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে মুক্ত রাখা যায়।ধর্মীয় বিশ্বাস, মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক সমস্যা প্রতিরোধে সহায়তা করে। এ বিশ্বাস মানুষের ব্যক্তিগত ও সামাজিক আচার-আচরণকে নির্দিষ্ট আদর্শ ও নীতিবোধের প্রতি বিশেষভাবে প্রভাবিত করে। ইহকালের কাজের ফলাফল পরলোকে ভোগ করতে হয়, মৃত্যুর পর মানুষকে কৃতকর্ম অনুসারে স্বর্গে অথবা নরকে যেতে হয় এ ধরনের ধর্মীয় বিশ্বাস মানুষকে খারাপ কাজ ও পাপাচার থেকে বিরত রাখে। ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের প্রভাবে মানুষ সহজে অন্যায় কাজে অংশগ্রহণ করে না। তাই সামাজিক অন্যায়, অনাচার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাসের ভূমিকা ও প্রভাব বিতর্কাতীত। সামাজিক উত্তেজনা হ্রাসে ধর্মীয় অনুশাসন কার্যকর ভূমিকা পালন করে। ধর্মীয় বিধিবিধান, আদর্শ ও মূল্যবোধ, যৌতুক প্রথা, এইডস, পতিতাবৃত্তি, যৌন নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, দুর্নীতি ইত্যাদি নেতিবাচক কাজ থেকে মানুষকে বিরত রাখে।মোটকথা, ধর্মবিশ্বাস মানুষকে ইতিবাচক জীবনযাপনে অনুপ্রাণিত করে। তাই বলা যায়, সামাজিক অনাচার প্রতিরোধে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ধর্মের ভূমিকা অনস্বীকার্য।
HSCSocial Work 2nd Paperউত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।