শেয়ারFacebookWhatsApp

ধর্মের একটি প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর: ধর্ম সমাজে নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠা করে। ধর্মীয় বিশ্বাসের কারণে মানুষ অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত থাকে। রাষ্ট্র ও আইনের চোখ ফাঁকি দিয়ে অপকর্ম করা যায়, কিন্তু সৃষ্টিকর্তাকে ফাঁকি দিয়ে কোনো অপকর্ম করা সম্ভব নয়। এ বিশ্বাস ও নীতিবোধ সামাজিক সমস্যা প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

ধর্মের একটি প্রভাব ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' ভালোবেসে 'খ' কে বিবাহ করেছে। বিয়ের কিছুদিন পর থেকে সে যৌতুকের দাবিতে স্ত্রী 'খ' কে অত্যাচার করে। সামান্য ব্যাপারে সে তার স্ত্রীকে মারধর করে। এসব দেখে তাদের সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়েছে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

'Religion is a belief in spirtual beingsbeings^{\prime} এই উক্তিটি E. B. Toylor.

উত্তর

ধর্ম সমাজে নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠা করে। ধর্মীয় বিশ্বাসের কারণে মানুষ অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত থাকে। রাষ্ট্র ও আইনের চোখ ফাঁকি দিয়ে অপকর্ম করা যায়, কিন্তু সৃষ্টিকর্তাকে ফাঁকি দিয়ে কোনো অপকর্ম করা সম্ভব নয়। এ বিশ্বাস ও নীতিবোধ সামাজিক সমস্যা প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে।

উত্তর

উদ্দীপকে দেখা যায়, 'ক' ও 'খ' এর পরিবার যৌতুক, নারী নির্যাতন এবং শিশুদের মানসিক স্বাস্থ্য সংকট প্রভৃতি সামাজিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।যৌতুক একটি ভয়াবহ সামাজিক সমস্যা। যৌতুক হচ্ছে বিয়ের সময় বা পরবর্তী সময়ে বরপক্ষ কর্তৃক কনে পক্ষের ওপর অর্থ বা উপঢৌকনের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ সৃষ্টি করা বোঝায়। উদ্দীপকে 'ক' তার স্ত্রী 'খ' এর ওপর যৌতুকের জন্য অত্যাচার চালাচ্ছে, যা 'ক' ও 'খ' এর পরিবার সমাধানে ব্যর্থ হয়েছে। অপরপক্ষে, শারীরিক, মানসিক ও সামাজিক দুর্বলতার সুযোগ নিয়ে কোনো ব্যক্তি বা সমষ্টি কর্তৃক নারীর ওপর দৈহিক ও মানসিক নিপীড়ন চালানো হলো নারী নির্যাতন। উদ্দীপকে 'ক' কর্তৃক স্ত্রী 'খ' কে প্রহারের ঘটনাটি সুস্পষ্ট নারী নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা। এছাড়াও উদ্দীপকে দেখা যায়, মায়ের নির্যাতন প্রত্যক্ষ করে সন্তানরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এটিকে সুস্পষ্টভাবে মানসিক স্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করা যায়। এখানেও 'ক' ও 'খ' এর পরিবার নারী নির্যাতন বন্ধ ও মানসিক স্বাস্থ্য সংকট নিরসনে ব্যর্থ হয়েছে।সুতরাং বলা যায়, উদ্দীপকের পরিবার যৌতুক, নারী নির্যাতন এবং মানসিক স্বাস্থ সংকটের মতো গুরুতর সামাজিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।

উত্তর

উদ্দীপকের ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যায়, 'ক' ও 'খ' এর পরিবার পারিবারিক ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। এই পরিবারে যৌতুক, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও শিশুদের মানসিক বিপর্যয়ের মতো গুরুতর সামাজিক সমস্যা বিরাজমান। এই ধরনের সমস্যা সমাধানে সমাজকর্মী ব্যক্তিগত, সামাজিক ও আইনি বিভিন্ন উপায়ে হস্তক্ষেপ করতে পারেন।সমাজকর্মী 'ক' ও 'খ' এর পরিবারের সদস্যদের সচেতন করতে পারেন এবং পরিবারে সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য কাউন্সেলিং সেবা দিতে পারেন। 'ক' বোঝাতে পারেন, যৌতুক এবং স্ত্রী নির্যাতন একটি অপরাধ এবং এটি পারিবারিক শান্তি নষ্ট করে। 'খ' কে তার অধিকার ও আইনি সুরক্ষার ব্যাপারে জানাতে পারেন। সমাজকর্মী পারিবারিক সম্পর্কের উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারেন, যা পরিবারে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। পাশাপাশি পারস্পরিক সম্মান, ভালোবাসা ও সহযোগিতার। সম্পর্ক গড়ে তোলার জন্য পরামর্শ দিতে পারেন। সন্তানদের মানসিক বিকাশের জন্য পিতা-মাতার দায়িত্ব সম্পর্কে 'ক' ও 'খ' কে অবহিত করতে পারেন। এই পরিবারে সহিংসতার কারণে সন্তানরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। সমাজকর্মী শিশুদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম নিতে পারেন। শিশুদের মানসিক কাউন্সেলিং প্রদান, তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রয়োজনবোধে স্থানীয় শিশু উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে তাদের মানসিক বিকাশে সহায়তা করতে পারেন। যৌতুকের দাবি এবং গার্হস্থ্য নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে সমাজকর্মী ভুক্তভোগীকে 'খ' আইনি সহায়তা গ্রহণে উৎসাহিত করতে পারেন। 'খ' কে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের বিষয়ে জানাতে পারেন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী বা নারী সহায়তা সংস্থার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে পারেন।অতএব উদ্দীপকের আলোকে বলা যায়, সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা, পারিবারিক মূল্যবোধ স্থাপন, শিশুদের মানসিক বিকাশের মাধ্যমে একজন সমাজকর্মী হস্তক্ষেপ কর েপারেন।
HSCSocial Work 2nd Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।