উদ্দীপকে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে।আইন, প্রয়োগকারী সংস্থা হলো এমন একটি সরকারি সংস্থা যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার প্রচলিত আইন প্রয়োগের ব্যাপারে ক্ষমতাবান, অপরাধ তদন্ত এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, যাদের রয়েছে এমন কিছু ক্ষমতা যা অন্য সরকারি সংস্থা ভোগ করে না। আইন প্রয়োগকারী সংস্থা অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরাধীদের আটক, অপরাধ তদন্ত ও বিশ্লেষণ, অপরাধীদের শাস্তি প্রদান সর্বোপরি অপরাধ নির্মূলঅভিযান পরিচালনা প্রভৃতি আইন প্রয়োগকারী সংস্থার কাজ। উদ্দীপকে যে চক্রটি অন্যের জমি দখল, নিরীহ লোকদের অত্যাচার ও নির্যাতন, যৌন হয়রানিসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে একমাত্র আইন প্রয়োগকারী সংস্থাই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে। তাই এলাকাবাসীর সন্তুষ্টি অর্জনের পিছনে মূলত এ সংস্থাটির ভূমিকা প্রধান।তাই বলা যায়, উদ্দীপকের কর্মকাণ্ড দ্বারা সুস্পষ্টভাবে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে।