উদ্দীপকে শিশুটির আচরণ নিয়ন্ত্রণে সামাজিক প্রতিষ্ঠান পরিবার ভূমিকা রাখছে।পরিবার হচ্ছে মানবসমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান। যা বৈবাহিক সূত্রে আবদ্ধ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানদের নিয়ে গঠিত হয়। তবে সন্তান ছাড়াও পরিবার হতে পারে। আবার স্বামী-স্ত্রী, বাবা-মা এবং আত্মীয়দের সাথে নিয়েও পরিবার হতে পারে। মেয়ার এফ নিমকফ বলেন, পরিবার হচ্ছে স্বামী ও স্ত্রী কর্তৃক সৃষ্ট মোটামুটি স্থায়ী সংগঠন, যেখানে সন্তান-সন্ততি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সুতরাং উদ্দীপীকে পরশের দাদা, ভাই-বোন সবাই এ পরিবারের অংশ। তাদের আচরণ শেখানোও পরিবারের ভূমিকার মধ্যে পড়ে। কারণ সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন, পরিবার হচ্ছে এমন একটি গোষ্ঠী, যাকে সুস্পষ্ট জৈবিক সম্পর্কের দ্বারা সুনির্দিষ্ট করা যায় এবং এটি সন্তান-সন্ততির জন্মদান ও তাদের লালন-পালনের একটি স্থায়ী প্রতিষ্ঠান। আচারণ শেখানো সন্তান লালন-পালনের অংশ। এছাড়া আরও যে কার্যাবলি রয়েছে তা হলো- জৈবিক চাহিদা মিটানো; অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চত করা; বিনোদনের ব্যবস্থা করা; নেরাপত্তা দান; উত্তরাধিকার নির্ধারণ; ধর্মীয় আচার শেখানো, মনস্তাত্ত্বিক বিকাশ প্রভৃতি।