উদ্দীপকে শিক্ষক সামাজিক প্রতিষ্ঠান পরিবার সম্পর্কে আলোচনা করেছেন।পরিবার সমাজের মৌলিক ও ক্ষুদ্রতম একক, সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। পরিবার থেকেই মানবজাতির বিকাশ লাভ করেছে। পরিবার হচ্ছে বিবাহবন্ধনের মাধ্যমে সৃষ্ট পুরুষ ও নারীর এক্ষেত্রে বসবাসের একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন। যেখানে স্বামী-স্ত্রী বৈবাহিক ও রক্ত সম্পর্কের ভিত্তিতে সন্তানসহ এবং কোনো কোনো ক্ষেত্রে জ্ঞাতি সদস্যসহ একত্রে বসবাস করে। পরিবারেই সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করা হয়। পরিবার শিশুদের ধর্মীয় রীতিনীতি, আচার-অনুষ্ঠান শিক্ষা দেওয়ার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও আদর্শের সঠিক মিল্কা দেয়। আবার স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা, আদর-যত্ন, সহানুভূতি, সহমর্মিতা, প্রেমনীতি প্রভৃতির মাধ্যমে মনস্তাত্ত্বিক কাজ সম্পন্ন করে। উদ্দীপকেও দেখা যায়, পরিবারের প্রধানতম কার্যাবলি মৌলিক চাহিদা পূরণ, সামাজিকীকরণ, নিরাপত্তা বিধান ও মনস্তাত্ত্বিক চাহিদা পূরণের বিষয়গুলো আলোচিত হয়।সুতরাং উদ্দীপকে সামাজিক প্রতিষ্ঠান পরিবারের প্রতি ইঙ্গিত করা হয়েছে।