আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সামাজিক দায়িত্বশীলতা আনয়নে সমাজকর্মী ভূমিকা পালন করতে পারেন।
দেশের অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা রক্ষা, প্রচলিত আইনের প্রয়োগ এবং জনগণের জানমালের নিরাপত্তাবিধানের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাকে আইন প্রয়োগকারী সংস্থা বলা হয়। সমাজকর্মী হলেন পেশাদার সমাজকর্মে প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি, যিনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ব্যক্তি, দল ও সমষ্টিকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করেন। এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা হচ্ছে সক্ষমকারী, সমন্বয়কারী, সহায়তাকারী, পরিচালক প্রভৃতি। পেশাদার সমাজকর্মীগণ অন্যান্য পেশার মতো আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের কাজে সহায়তা করে থাকে । সমাজকর্মী আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার মাঝে সামাজিক দায়িত্বশীলতা আনয়নে ভূমিকা পালন করতে পারেন। এক্ষেত্রে সমাজকর্মী পুলিশ প্রশাসন, নির্বাহী প্রশাসন ও বিচার বিভাগের সাথে মানবাধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন অপরাধ বিশেষ করে সামাজিক অপরাধ দমনে আলোচনা সভা আয়োজন করতে পারে। এর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার মাঝে সচেতনতা বৃদ্ধি হবে। স্থানীয় পর্যায়ে পুলিশের সাথে সমন্বয় করে সামাজিক বিভিন্ন অপরাধ নিয়ে উঠান বৈঠক; মতবিনিময় সভা প্রভৃতি আয়োজন করতে পারেন। বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অপরাধ, অপরাধীদের পুনর্বাসন, হাজতীদের 'মানবাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আইন প্রয়োগকারী সংস্থার মাঝে অপরাধ দমনে সামাজিক দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। অপরাধ দমনের ক্ষেত্রে কখনো যেনো নিরঅপরাধ ব্যক্তি যেনো হেনস্থার শিকার না হয় সে বিষয়ে সমাজকর্মী আইন প্রয়োগকারী সংস্থার মাঝে 'দায়িত্বশীলতা জাগ্রত করবেন। সর্বোপরি অপরাধ প্রতিরোধ, অপরাধীর শাস্তি, নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারের সম্মুখীন হাজতীদের মানবাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থার মাঝে সামাজিক দায়িত্বশীলতা আনয়নে সমাজকর্মী ভূমিকা পালন করতে পারেন।
উপরের আলোচনা শেষে বলা যায়, আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সামাজিক দায়িত্বশীলতা আনয়নে সমাজকর্মীর অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।