উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে সমাজকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে সমাজকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো: উদ্দীপকে উল্লিখিত ছকে অটিজমের সংক্রান্ত শিশুর সমস্যার বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। এ সমস্যা থেকে মুক্তির জন্য আটিস্টিক শিশুদের সহায়তা প্রদান এবং এর রোগ সম্পর্কে জানা সচেতনতা সৃষ্টির মাধ্যমে একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজে অধিকাংশ মানুষেরই অটিজম সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকে না। অটিস্টিক শিশুদের সমাজে নানা ধরনের বৈষম্য ও প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়। এদের জন্য বাড়তি যত্ন ও ভালোবাসা তাদের সমস্যাটি কাটিয়ে তুলতে সহায়তা করে। এরা সামাজিকভাবে উপেক্ষিত হয় এবং উপহাসের মুখে মানবেতার জীবনযাপন করে। তাদের এ সমস্যা মোকাবেলার জন্য একজন সমাজকর্মী জনসচেতনতা সৃষ্টি হিসেবে কাজ করতে পারেন । অটিস্টিক শিশুদের সমস্যা গুলো কখনোই পুরোপুরি দূর করা সম্ভব নয়। কিন্তু তাদের জন্য নিবিড় পরিচর্যা ও যত্নের মাধ্যমে তার অক্ষমতা কমিয়ে আনা সম্ভব। তাদের সহযোগিতা ও বিশেষ শিক্ষা দিয়ে পরিণত বয়সে তাদেরকে আত্মনির্ভর করে তোলা সম্ভব হয়। এর জন্য একজন সমাজকর্মী নানা ধরনের পদক্ষেপ নিতে পারেন। সমাজকর্মীরা অটিস্টিক শিশুদের পুর্ণবাসন তাদের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণে ভূমিকা রাখতে পারেন। এইজন্য অটিজম সমস্যা সমাধানের লক্ষ্যে সমাজকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে সমাজকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে সমাজকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ - …
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর