উদ্দীপকে উল্লিখিত সমস্যা শুধু যুব সমাজেরই নয় বরং গোটা সমাজের জন্য ক্ষতিকর - বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যা শুধু যুব সমাজেরই নয় বরং গোটা সমাজের জন্য ক্ষতিকর - বক্তব্যটি মূল্যায়ন করা হলো :বাংলাদেশের সামাজিক সমস্যা গুলোর মধ্যে অন্যতম হলো মাদকাসক্তি। মাদকাসক্তি ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে। নিয়মিত মাদক গ্রহণের ফলে মাদক গ্রহণকারী শারীরিক মানসিকভাবে মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ে। দীর্ঘদিন মাদকাসক্তির উপর নির্ভরশীল থাকার কারণে তার মধ্যে নানা ধরনের উপসর্গ বা রোগ দেখা দেয়। মাদকাসক্তি গ্রহণের ফলে ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্মৃতিশক্তি লোভ ও যৌন ক্ষমতা হ্রাস ইত্যাদি। তাছাড়া পরিবার কোন ব্যক্তি যদি মাদকাসক্ত হয় তাহলে সমগ্র পরিবারের উপর প্রভাব পড়ে। এর ফলে দাম্পত্য কলহ, ঝগড়া, মারামারি, হত্যা পর্যন্ত হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যদি মাদকের সাথে হয় তাহলে সে পরিবারের নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায়। একজন মাদকাসক্ত ব্যক্তি তার কর্মশক্তি হারিয়ে ফেলে এতে করে তার দ্বারা কোন উন্নয়নমূলক বা উৎপাদনমূলক কাজ করা সম্ভব হয় না। ফলে তার প্রভাব পড়ে আমাদের জাতীয় জীবনে। মাদকে আসক্ত হওয়ার কারণে অনেক সময় শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায়। তাছাড়া আমাদের সমাজ জীবনে মাদকাসক্তির প্রভাব অত্যন্ত ক্ষতিকর ও ভয়াবহ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা শুধু যুব সমাজেরই নয় বরং গোটা সমাজের জন্য …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর