শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে লতার স্বামী-সন্তান কোন সামাজিক সমস্যাটি সৃষ্টি করেছে? ব্যাখ্যা দাও।

উত্তর: উদ্দীপকে লতার স্বামী-সন্তান মাদকাসক্তি নামক সামাজিক সমস্যা সৃষ্টি করছে। বর্তমান সমাজে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর অন্যতম হলো মাদকাসক্তি। সাধারণভাবে নেশা বা মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি। ১৯৮৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মাদকাসক্তি বলতে দৈহিক ও মানসিকভাবে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাসবশত মাদকদ্রব্য ব্যবহারকারী ব্যক্তিকে বোঝায়। মাদকাসক্তি কর্মহীনতা, দরিদ্রতা, অকাল মৃত্যু পারিবারিক ভাঙন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নানা ক্ষতিকর প্রভাব ফেলে। উদ্দীপকে দেখা যায়, লতার স্বামী-সন্তান নেশা জাতীয় দ্রব্যে আসক্ত। আর নেশা জাতীয় দ্রব্যে আসক্তিকে বলা হয় মাদকাসক্তি। এতে বোঝা যায়, উদ্দীপকের লতার স্বামী ও সন্তান সমাজে মাদকাসক্তি সৃষ্টি করছে। ফলে লতার পরিবারে আর্থিক দুরবস্থা দেখা দিয়েছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে লতার স্বামী-সন্তান কোন সামাজিক সমস্যাটি সৃষ্টি করেছে? ব্যা…

উদ্দীপক

টাকা-পয়সা অন্য পথে নষ্ট করার কারণে লতা তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে কষ্টে আছেন। সন্তানের লেখাপড়া দূরের কথা এক বেলা খাবারও জোটে না। একদিকে পরিবারের আর্থিক দুরবস্থা অন্যদিকে স্বামী-সন্তান নেশায় আসক্ত। তাই লতা বাঁচার উপায় খুঁজছেন।

Combined · 2019

উত্তর

১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস।

উত্তর

পরিমাপযোগ্যতা সামাজিক সমস্যার অন্যতম বৈশিষ্ট্য । যে পরিস্থিতি পরিমাপ করা যাবে না তা সামাজিক সমস্যা নয়। এটি দৃষ্টিভঙ্গিগত ও পরিসংখ্যানিক উভয় দিক থেকে পরিমাপযোগ্য হতে হবে। ধরা যাক, পাঁচ বছর পূর্বে বেকারত্বের হার ছিল ২০%, বর্তমানে তা ৩৫%। এটি পরিমাপ করে বলা যায়। সুতরাং এটি সামাজিক সমস্যা হিসেবে গণ্য হবে।

উত্তর

উদ্দীপকে লতার স্বামী-সন্তান মাদকাসক্তি নামক সামাজিক সমস্যা সৃষ্টি করছে। বর্তমান সমাজে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর অন্যতম হলো মাদকাসক্তি। সাধারণভাবে নেশা বা মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি। ১৯৮৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মাদকাসক্তি বলতে দৈহিক ও মানসিকভাবে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাসবশত মাদকদ্রব্য ব্যবহারকারী ব্যক্তিকে বোঝায়। মাদকাসক্তি কর্মহীনতা, দরিদ্রতা, অকাল মৃত্যু পারিবারিক ভাঙন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নানা ক্ষতিকর প্রভাব ফেলে। উদ্দীপকে দেখা যায়, লতার স্বামী-সন্তান নেশা জাতীয় দ্রব্যে আসক্ত। আর নেশা জাতীয় দ্রব্যে আসক্তিকে বলা হয় মাদকাসক্তি। এতে বোঝা যায়, উদ্দীপকের লতার স্বামী ও সন্তান সমাজে মাদকাসক্তি সৃষ্টি করছে। ফলে লতার পরিবারে আর্থিক দুরবস্থা দেখা দিয়েছে।

উত্তর

আমি মনে করি, উদ্দীপকে নির্দেশিত সমস্যা অর্থাৎ মাদকাসক্তি প্রতিরোধযোগ্য । সাধারণভাবে বলা যায়, মাদক বা নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্তিই হলো মাদকাসক্তি । বর্তমানে বাংলাদেশে বিরাজমান বিভিন্ন সমস্যার মধ্যে মাদকাসক্তি অন্যতম। এটি আমাদের সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। উদ্দীপকে দেখা যায়, লতার স্বামী ও সন্তান নেশায় আসক্ত। অর্থাৎ লতার স্বামী ও সন্তান দ্বারা সৃষ্ট সমস্যাটি হলো মাদকাসক্তি। তবে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে মাদকাসক্তি রোধ করা সম্ভব। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে মাদক বিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে শিশু-কিশোররা সচেতন হবে এবং মাদক গ্রহণ থেকে বিরত থাকবে। সুস্থ চিত্তবিনোদনের ব্যবস্থা করতে পারলে শিশু-কিশোররা মাদক গ্রহণ ও অন্যান্য খারাপ অভ্যাসের দিকে ঝুঁকবে না। 'মাদককে না বলুন' এই প্রতিজ্ঞায় জনগণ বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করতে পারলে এবং সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড, লিফলেট ইত্যাদির মাধ্যমে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সচেতনতা সৃষ্টি করতে পারলে এ সমস্যা বহুলাংশে রোধ করা সম্ভব। পাশাপাশি মাদক উৎপাদন ও পাচার বন্ধ করলে মাদকাসক্তি প্রতিরোধ করা সম্ভব হবে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকে নির্দেশিত সামাজিক সমস্যাটি হলো মাদকাসক্তি। আর উপরোল্লিখিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ সমস্যা প্রতিরোধ করা যাবে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।