পারিবারিক জীবনে উক্ত সমস্যার প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: পারিবারিক জীবনে উক্ত সমস্যা মাদকাসক্তি নেতিবাচক প্রভাব ফেলে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: সাধারণত মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি। যখন কোন ব্যক্তি সুনির্দিষ্ট কোন কারণ ছাড়া বারবার মাদকদ্রব্য গ্রহণ করে এবং শারীরিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর তার নির্দেশীয়তা সৃষ্টি হয় সেটিই মাদকাসক্তি। উদ্দীপকের X বিভিন্ন মাদক বা নেশা জাতীয় জিনিসের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। যা মূলত মাদকাসক্তি সমস্যা কে নির্দেশ করে। মাদকাসক্তি বর্তমান সমাজে একটি বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পরিবারের কোনো সদস্য যদি মাদকাসক্ত হয় তাহলে সমগ্র পরিবারের উপর তার নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে দাম্পত্য কলহ, ঝগড়া, মারামারি এমনকি হত্যার ঘটনাও ঘটে। মাদকাসক্ত ব্যক্তির পারিবারিক দায়িত্ব পালন ক্ষমতা হ্রাস পায় বলে পারিবারিক কলহ দেখা দেয় । এতে সন্তানদের সুস্থ সামাজিকীকরণ ব্যাহত এবং তাদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দেয়। অনেক ক্ষেত্রে মাদকের নেশায় ছেলে তার বাবা-মা পরিবারের অন্য সদস্যদের শারীরিক নির্যাতন করতে দ্বিধাবোধ করে না। আবার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যদি মাদকাসক্ত হয় তাহলে তার পরিবার আর্থ-সামাজিকভাবে নিরাপদতাহীনতায় ভোগে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি মাদকাসক্তি পারিবারিক জীবনে ভয়াবহ প্রভাব ফেলে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
পারিবারিক জীবনে উক্ত সমস্যার প্রভাব মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর