উদ্দীপকে উল্লিখিত মনির সমস্যাটির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মনির সমস্যাটি তথা যৌতুক প্রথার বেশ কিছু কারণ রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বিয়ের সময় কনেপক্ষ বাধ্য হয়ে বা স্বেচ্ছায় বরপক্ষকে যে উপঢৌকন দেয় তা ই যৌতুক। বর্তমান সময়ে নগদ টাকা, জায়গা-জমি, বাড়ি-ঘর, গয়না, আসবাবপত্র ইত্যাদি উপঢৌকন হিসেবে ব্যবহার করা হয়। বর্তমান সময়ের অন্যতম একটি সামাজিক ব্যাধি। উদ্দীপকের মনিও যৌতুক প্রথার স্বীকার। তার বাবা বিয়ের সময় দুই লক্ষ টাকা যৌতুক দেয়। পরবর্তীতেও তারা আরও যৌতুক দাবি করে। যৌতুক কয়েকটি কারণ হলো : আভিজাত্য প্রকাশ : বর্তমান সময়ে যৌতুক প্রতার অন্যতম প্রধান কারণ হচ্ছে আভিজাত্য প্রকাশ। মূলত কনেপক্ষ থেকে কি কি উপঢৌকন দেয়া হয়েছে তা সবার মধ্যে জানান দেওয়া এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে বর পক্ষের লোকজন অনেক ক্ষেত্রেই যৌতুকের জন্য দাবি করে। পুরুষদের শ্রেষ্ঠত্ব প্রকাশ : আমাদের সমাজে এখনো নারীদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হয় না। যে কারনে সমাজে পুরুষদের শ্রেষ্ঠত্ববোধ প্রকাশ এবং নারীদের নিম্ন সামাজিক মর্যাদা যৌতুকের অন্যতম একটি কারণ। লোভের বশবর্তী হয়ে যৌতুক গ্রহণ যৌতুকের অন্যতম প্রধান কারণ হচ্ছে লোভ। কোন প্রকার পরিশ্রম বা কষ্ট ছাড়াই খুব সহজে বিপুল পরিমাণ অর্থ কিংবা অন্যান্য সামগ্রী লাভ করা যায় যৌতুক গ্রহণের মাধ্যমে। যার ফলে সমাজের বেশিরভাগ মানুষই এই লোভের বশবর্তী হয়ে যৌতুক গ্রহণের জন্য উৎসুক হয়ে ওঠে। :
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মনির সমস্যাটির কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর