উদ্দীপকের "?" চিহ্নিত স্থানে কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তন নামক সামাজিক সমস্যা কি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বর্তমান বিশ্বে আলোচিত সামাজিক সমস্যা হলে জলবায়ু পরিবর্তন। এটি মূলত দীর্ঘ সময় ব্যাপী আবহাওয়ার অবস্থানগত পরিবর্তন। কোন কারনে কোন অঞ্চলে দীর্ঘদিনের আবহাওয়ার গতি প্রকৃতির যদি পরিবর্তন হয় তাকে জলবায়ু পরিবর্তন বলে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাস উদগীরণ, বন উজাড়করণ, অপরিকল্পিত শিল্পায়ন প্রভৃতি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ভিন্ন দেশে ঘূর্ণিঝড়, বন্য, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা এবং জলোচ্ছ্বাস ইত্যাদি দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, নদ-নদী শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। আবার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া এবং পৃথিবীর মেরু অঞ্চলে বরফ গলার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে ছকে নদী শুকিয়ে যাওয়া, কৃষি উৎপাদন হ্রাস পাওয়া, বন উজাড় হওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রবৃদ্ধি বিষয় উল্লেখ করা হয়েছে। এ বিষয়গুলো মূলত উপরে বর্ণিত সামাজিক সমস্যা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনকে নির্দেশ করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের "?" চিহ্নিত স্থানে কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে…
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর