উদ্দীপকে উল্লিখিত সমস্যার মোকাবিলায় একজন সমাজকর্মীর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যা অর্থাৎ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : কোন কারনে কোন অঞ্চলে দীর্ঘদিনের আবহাওয়ার গতি প্রকৃতির যদি পরিবর্তন হয় তাকে জলবায়ু পরিবর্তন বলে। জলবায়ু পরিবর্তনের ফলে উদ্দীপকে নির্দেশিত নদী শুকিয়ে যাওয়া, কৃষি উৎপাদন হ্রাস, বন উজাড়করণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এ ধরনের সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারেন। জলবায়ু মোকাবিলার ক্ষেত্রে একজন সমাজকর্মী জলবায়ুর ঝুঁকি এবং এতে মানুষের জীবন জীবিকা যে ক্ষতি হতা চিহ্নিত করতে পারেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসাধারণের সচেতন করতে বিভিন্ন সভা ও সেমিনারের ব্যবস্থা করতে পারেন। এছাড়াও তিনি চলো বায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন সংস্থার মাঝে সমন্বয়কের ভূমিকা পালন করতে পারেন। একজন সমাজকর্মী জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রীন হাউজ গ্যাস সম্পর্কে জনগণকে অবগত করতে পারেন এবং এই গ্যাস সমূহের নিষ্করন কমাতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারেন। এ সকল গ্যাস কমাতে তিনি মানুষকে সামাজিক বনায়ন করতে উৎসাহিত করতে পারেন। জলবায়ু পরিবর্তন জনিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে প্রশিক্ষণ দিতে পারেন। এ প্রশিক্ষণের স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সংশ্লিষ্টতা বাড়াতে তিনি বিশেষ ভূমিকা পালন করতে পারেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত পরিশেষে বলা যায় জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একজন সমাজকর্মী জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বিশেষ অবদান রাখতে পারেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যার মোকাবিলায় একজন সমাজকর্মীর ভূমিকা ব্যাখ্য…
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর