জাতীয় জীবনে উক্ত সমস্যার প্রভাব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের নির্দেশিত অটিজম সমস্যাটি জাতীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: উদ্দীপকের আবরারের আচরণগত বৈশিষ্ট্য গুলো অটিজম নামক সামাজিক সমসাকে ইঙ্গিত করে। অটিজম সমস্যাটি সারা বিশ্বের জন্য একটি বড় ধরনের সমস্যা। সমাজে যেসব অটিস্টিক শিশু বা ব্যক্তি আছে তারা ব্যক্তি সমাজ পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলে। যা অনেক সময় পুরো রাষ্ট্রীয় পরিবেশের স্বাভাবিকতায় বাধা হয়ে দাঁড়ায়। যাদের পরিবারে অটিস্টিক শিশু আছে তাদের আর্থিক ব্যয় বেশি হয়। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক প্রতিবেদনে দেখা যায় প্রতিবছর অটিস্টিক শিশুদের জন্য ১৩৭ বিলিয়ম ডলার খরচ করতে হয়। আর একজন সুস্থ ব্যক্তির জন্য সারা জীবনে ব্যয় হয় ২.৪ মিলিয়ন ডলার। সামাজিকভাবেও অটিজমের নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে যখন কোনো মা-বাবা সন্তানের অটিজমের বিষয়টি জানতে পারে তখন সে ওই শিশুর প্রতি তার মনোভাব পরিবর্তন হয়। অনেক ক্ষেত্রে অটিস্টিক শিশুর জন্য তার ভাই-বোন, আত্মীয় বা বন্ধুমহলে অস্বস্তিবোধ করে। সামাজিক নানা অনুষ্ঠান থেকেও তাদের দূরে রাখা হয়। বিশেষজ্ঞদের ধারণা, এসব বিষয়েই যখন শিশুটি বুঝতে পারে তখন তার মধ্যে অস্বস্তী কাজ করে এবং সেই নেতিবাচক কাজে প্রলুব্ধ হয়। সমাজে অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের সামাজিক মর্যাদার কথা চিন্তা করে অটিস্টিক সন্তানকে সবার সামনে নিয়ে আসতে চান না । এ সমস্ত শিশুর বা ব্যক্তির আচরণে অনেক সময় পরিবারের অশান্তি নেমে আসে। সবচেয়ে বেশি চাপ পড়ে মায়ের উপর। তিনি বাধার সত্বেও তার সন্তানকে পরিবারের আগলে রাখতে চান। সুতরাং বলা যায় যে, সার্বিকভাবে বলা যায় শুধু ব্যক্তি ও পরিবারই নয় বরং রাষ্ট্রীয় পর্যায়ে অটিজম বিশৃঙ্খলা সৃষ্টি করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
জাতীয় জীবনে উক্ত সমস্যার প্রভাব বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর