উদ্দীপকে উল্লিখিত মস্তিষ্কের বিকাশজনিত কোন সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা বলতে অটিজমকে ইঙ্গিত করা হয়েছে। অটিজম শব্দটি গ্রিক শব্দ Autos থেকে এসেছে; যার ইংরেজি হলো Self এবং বাংলা অর্থ স্বয়ং বা স্বীয়। আর ইংরেজি Autism-এর বাংলা অর্থ আত্মসংবৃতি, যা এক ধরনের মানসিক রোগ বিশেষ। উদ্দীপকে এ মানসিক রোগে আক্রান্তদের নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। উদ্দীপকের জনাব সায়মা ওয়াজেদ পুতুল এক ধরনের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন। এ শিশুরা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় ভুগছে যা অটিস্টিক শিশুদের লক্ষণ। কারণ এ রোগ মূলত মস্তিষ্কের বিকাশে এক ধরনের প্রতিবন্ধকতা যা সাধারণত একটি শিশু জন্মের প্রথম ২ বছরের মধ্যে দেখা দেয়। অটিজমকে অনেক ক্ষেত্রে Neurological Disorder-ও বলা হয়। অটিস্টিক শিশুরা অস্বাভাবিকভাবে নিজেদের মধ্যে গুটিয়ে থাকে। এটি ব্যক্তির এমন একটি অবস্থা যা তাকে আত্মকেন্দ্রিক করে রাখে। এর ফলে সে পরিবার ও সমাজের অন্যান্যদের সাথে স্বাভাবিক আচরণ বা ক্রিয়া-প্রতিক্রিয়া করতে পারে না। আর মানুষের এ অবস্থা সৃষ্টি হওয়ার জন্য মস্তিষ্কের পর্যাপ্ত বিকাশ না হওয়াই দায়ী। তাই বলা যায়, উদ্দীপক থেকে অটিজমের ধারণা পাওয়াযায়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মস্তিষ্কের বিকাশজনিত কোন সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর