শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব আলোচনা করো।

উত্তর: বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির অর্থাৎ যৌতুক প্রথার প্রভাব অত্যন্ত ভয়াবহ। বিশেষ করে এর ফলে কন্যার পিতামাতাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। আমাদের দেশে প্রতিদিন পত্রিকার পাতা খুললেই কমবেশি নারী নির্যাতনের সংবাদ চোখে পড়ে। আর এ সকল নারী নির্যাতন বেশিরভাগ ক্ষেত্রে সংঘটিত হয় যৌতুকের কারণে। অর্থাৎ নারী নির্যাতন যৌতুকের একটি প্রত্যক্ষ প্রভাব। এর পাশাপাশি যৌতুকের কারণে সমাজে আরও নানাবিধ সমস্যার উদ্ভব হয়ে থাকে। যৌতুকের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও তার পরিবার। যৌতুকের দাবি মেটাতে গিয়ে কন্যাদায়গ্রস্ত পিতাকে তার সর্বস্ব হারাতে হয়। ফলে পরিবারে আর্থিক সংকট দেখা দেয়, দারিদ্র্যের হার বাড়ে। যৌতুক প্রদানকে কেন্দ্র করে পরিবারে নানা ধরনের অশান্তি ও পারিবারিক ভাঙন দেখা দেয়। যৌতুকের দাবি পূরণ না করতে পারলে স্বামী তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। সে তার বাবার বাড়িতে গিয়েও নানা ধরনের মানসিক নির্যাতনের শিকার হয়। অনেক সময় স্বামী যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন করে। ফলে উদ্দীপকের সবুর মিয়ার মেয়ের মতো অনেক নারীরই অকালে জীবনাবসান হয়। অনেক নারীই অত্যাচার-নির্যাতন সহ্য না করতে পেরে ছেলে-মেয়ে রেখে আত্মহত্যার পথ বেছে নেয়। এতে তার ছেলেমেয়েরাও পরবর্তীতে নানা ধরনের নির্যাতনের শিকার হয়। পরিশেষে বলা যায়, আমাদের দেশে যৌতুক প্রথার ভয়াবহ প্রভাব সমাজের সর্বত্রই পরিলক্ষিত হয়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশে উক্ত সমস্যার প্রভাব আলোচনা করো।

উদ্দীপক

সবুর মিয়ার তিন মেয়ে। বড় মেয়েটিকে পনের বছর বয়সে বেকার রফিকের কাছে বিয়ে দেন। বিয়ের সময় বরকে একটি মোটরসাইকেল ও এক লক্ষ টাকা দেওয়ার চুক্তি হয়। ধার করে এক লক্ষ টাকা পরিশোধ করলেও মোটরসাইকেল দিতে পারেননি। তাই তার স্বামী বিভিন্ন সময় মেয়েটির উপর নির্যাতন চালায়। স্বামীর নির্যাতন সইতে না পেরে এক সময় মেয়েটি জীবন দিল।

Chittagong · 2017

উত্তর

'HIV (Human Immuno Deficiency Virus)' হলো এক বিশেষ ধরনের অতি ক্ষুদ্র ভাইরাস, যা মানবদেহে এইডস রোগের বিস্তারের জন্য দায়ী।

উত্তর

মাদকাসক্তি বলতে ড্রাগ বা মাদকের প্রতি প্রবল আকর্ষণ ও আগ্রহকে বোঝায়, যা ক্রমশ ব্যক্তির শারীরিক ও মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্বে যে সকল সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে মাদকাসক্তি অন্যতম। এটি এমন একটি মনো-স্নায়ু-দৈহিক সমস্যা যে ক্ষেত্রে কোনো ব্যক্তি বারবার মাদকদ্রব্য গ্রহণের ফলে এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তখন তারা মাদক গ্রহণ করা থেকে বিরত থাকতে পারে না। সুতরাং বলা যায় মাদকাসক্তি হলো একটি স্নায়ুবিক ধারণা যার কারণে আসক্ত ব্যক্তির আচার-আচরণে অসামঞ্জস্য লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে সবুর মিয়ার মেয়েটি আমাদের দেশের অন্যতম সামাজিক সমস্যা যৌতুকের কারণে জীবন দিয়েছে। যৌতুক প্রথা আমাদের সমাজে প্রচলিত একটি ঘৃণ্য প্রথা, যা সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বিয়ের আগে পাত্রপক্ষ থেকে দর কষাকষি করে এটা নির্ধারণ করা হয়। এটি অনেকটা হাট-বাজারে কোনো পণ্য ক্রয়-বিক্রয়ের মতো। যৌতুকের প্রধান শিকার আমাদের দেশের নারী সমাজ। উদ্দীপকের মেয়েটিকেও যৌতুক প্রথার বলি হতে হয়েছে। সবুর মিয়া তার বড় মেয়েকে বেকার যুবক রফিকের সাথে বিয়ে দেন। বরপক্ষের দাবি অনুযায়ী তিনি বিয়েতে বরকে একটি মোটরসাইকেল ও এক লক্ষ টাকা দিতে রাজি হন। এ থেকে বোঝা যায়, এক্ষেত্রে যৌতুকের ঘটনা ঘটেছে। ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন অনুসারে, যৌতুক বলতে বিবাহের কোনো এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে বা অপর কোনো ব্যক্তিকে বিয়ের সময় পূর্বে বা পরে উক্ত পক্ষগণের মধ্যে বিবাহের পণ্য হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদান করতে সম্মত জামানতকে বোঝায়।' এ থেকে বোঝা যায়, সবুর মিয়া যৌতুক দিতে সম্মত হয়েছিলেন। পরবর্তীতে চাহিদানুযায়ী যৌতুক না দেওয়ায় তার মেয়েটি স্বামীর নির্যাতনের মুখে মৃত্যুর দেশে পাড়ি জমায়, অর্থাৎ মেয়েটি যৌতুক প্রথার কারণেই জীবন দিল।

উত্তর

বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির অর্থাৎ যৌতুক প্রথার প্রভাব অত্যন্ত ভয়াবহ। বিশেষ করে এর ফলে কন্যার পিতামাতাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। আমাদের দেশে প্রতিদিন পত্রিকার পাতা খুললেই কমবেশি নারী নির্যাতনের সংবাদ চোখে পড়ে। আর এ সকল নারী নির্যাতন বেশিরভাগ ক্ষেত্রে সংঘটিত হয় যৌতুকের কারণে। অর্থাৎ নারী নির্যাতন যৌতুকের একটি প্রত্যক্ষ প্রভাব। এর পাশাপাশি যৌতুকের কারণে সমাজে আরও নানাবিধ সমস্যার উদ্ভব হয়ে থাকে। যৌতুকের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও তার পরিবার। যৌতুকের দাবি মেটাতে গিয়ে কন্যাদায়গ্রস্ত পিতাকে তার সর্বস্ব হারাতে হয়। ফলে পরিবারে আর্থিক সংকট দেখা দেয়, দারিদ্র্যের হার বাড়ে। যৌতুক প্রদানকে কেন্দ্র করে পরিবারে নানা ধরনের অশান্তি ও পারিবারিক ভাঙন দেখা দেয়। যৌতুকের দাবি পূরণ না করতে পারলে স্বামী তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। সে তার বাবার বাড়িতে গিয়েও নানা ধরনের মানসিক নির্যাতনের শিকার হয়। অনেক সময় স্বামী যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন করে। ফলে উদ্দীপকের সবুর মিয়ার মেয়ের মতো অনেক নারীরই অকালে জীবনাবসান হয়। অনেক নারীই অত্যাচার-নির্যাতন সহ্য না করতে পেরে ছেলে-মেয়ে রেখে আত্মহত্যার পথ বেছে নেয়। এতে তার ছেলেমেয়েরাও পরবর্তীতে নানা ধরনের নির্যাতনের শিকার হয়। পরিশেষে বলা যায়, আমাদের দেশে যৌতুক প্রথার ভয়াবহ প্রভাব সমাজের সর্বত্রই পরিলক্ষিত হয়।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।