উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা কী হতে পারে? তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বেকারত্ব সমস্যা সমাধানে একজন সাহায্যকারী হিসেবে সমাজকর্মী সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখতে পারেন। সামাজিক সমস্যার মধ্যে বেকারত্ব একটি মৌলিক সমস্যা। কোনো বিক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সে অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা। আর এক্ষেত্রে একজন সমাজকর্মী সমাজকর্মের পদ্ধতির আলোকে নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করতে পারেন। উদ্দীপকের রাজিবের মতো যুবকেরা দেশে প্রচলিত উচ্চশিক্ষা গ্রহণের পরও চাকরি পাচ্ছেন না। এক্ষেত্রে একজন সমাজকর্মী তাদেরকে কারিগরি শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে পারেন। প্রকৃতপক্ষে সমাজকর্মীরা বেকারত্ব নিরসনের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা সমাজকল্যাণমূলক সংস্থার মধ্যমে আয় উপার্জনমূলক কাজের জন্য ঋণের ব্যবস্থা করতে পারে। যাতে তারা পুঁজির স্বল্পতা কাটিয়ে এবং চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সুতরাং একজন সমাজকর্মী রাজিবের মতো বেকার যুবকদেরকে ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পুঁজির উৎস সম্পর্কে ধারণা দিতে পারেন। তাছাড়া বেকারত্ব সমস্যা সমাধানে একজন সমাজকর্মী কর্মমুখী শিক্ষা গ্রহণে মানুষকে উৎসাহী করতে পারেন, জনসংখ্যা বৃদ্ধি রোধে সচেতনতা সৃষ্টি করতে পারেন, নারীদেরকে কর্মে উৎসাহী করতে পারেন এবং ধর্মীয় গোঁড়ামি দূরীকরণে কাজ করতে পারেন। এ সকল বিষয়ই বেকারত্ব সমস্যার সাথে সংশ্লিষ্ট। পরিশেষে বলা যায়, বেকারত্বের কারণ চিহ্নিত করে তা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা কী হতে পার…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর