শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক সমস্যাটি মোকাবিলায় একজন সমাজকর্মীর কী ভূমিকা থাকতে পারে? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত অপুষ্টি সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মী উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে । বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে অপুষ্টি একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। এক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান ও কৌশল প্রয়োগের সুযোগ আছে । সমাজকর্মীরা মূলত গবেষক হিসেবে পুষ্টি সমস্যার কারণ, প্রভাব, পরিধি ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। এছাড়া কৃত্রিম পুষ্টি সমৃদ্ধ খাদ্য প্রস্তুত প্রণালী উদ্ভাবনের চেষ্টা চালাতে হবে। উভয় ক্ষেত্রেই পুষ্টি জরিপ ও গবেষণার গুরুত্ব রয়েছে, যা একজন সমাজকর্মী পরিচালনা করতে পারেন। পুষ্টিহীনতা দূর করার জন্য সমন্বিত (Integrated) উদ্যোগও প্রয়োজন। এক্ষেত্রে একজন সমাজকর্মী সমাজের সচেতন মহল, সরকারি ও স্বেচ্ছাসেবী মহলের প্রচেষ্টাকে সমন্বিত করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারেন । তারা সমবায়ভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য সরবরাহ বৃদ্ধি করতে কৃষকদের উৎসাহিত করতে পারেন। এজন্য সমষ্টিভিত্তিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। খাদ্যের পুষ্টিমান মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে; যেমন— সুষ্ঠু রন্ধন প্রক্রিয়া, পরিচালনা ও পরিবেশনা। সমাজকর্মীরা সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পারেন। তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র শ্রেণির জন্য লঙ্গরখানা স্থাপন করে খাদ্য সরবরাহে ভূমিকা রাখতে পারে। অপুষ্টি সম্পর্কে নানা ধরনের প্রচলিত কুসংস্কার ও অপপ্রচার দূরীকরণেও তাদের ভূমিকা রয়েছে । বাজারে এমন অনেক দেশীয় খাবার রয়েছে যার মূল্য কম কিন্তু পুষ্টিগুণ বেশি, সেগুলো গ্রহণ করার জন্য তারা মানুষকে উৎসাহী করে তুলতে পারে। মূলত একজন সমাজকর্মী সাহায্যকারী হিসেবে পুষ্টি সমস্যা দূর করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে পারে । যাতে সাধারণ মানুষ অপুষ্টির কুফল সম্পর্কে সচেতন হয় এবং এ সমস্যা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক সমস্যাটি মোকাবিলায় একজন সমাজকর্মীর কী ভ…

Rajshahi · 2018

উত্তর

'The Population BombBomb^{\prime} গ্রন্থটির রচয়িতা পল এলরিখ।

উত্তর

ঋতু পরিবর্তনের ফলে সাময়িক যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে মৌসুমি বেকারত্ব বলে। কৃষিনির্ভর বাংলাদেশের গ্রামাঞ্চলে কোনো বিশেষ ঋতুতে ফসল বোনা বা কাটার পর বেশ কিছুদিন কাজ থাকে না। ফলে সাময়িক বেকারত্ব দেখা দেয়। তবে শুধু গ্রামাঞ্চলে নয়, শহরের শিল্প এলাকাতেও এ ধরনের বেকারত্ব লক্ষণীয়।

উত্তর

উদ্দীপকে 'ক' ও 'খ' বৃত্তে উল্লিখিত বিষয়গুলো অপুষ্টির ইঙ্গিত দেয়। একজন মানুষের সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত ও গুণগত খাবার। মানবদেহে এই খাবারের অভাবজনিত অবস্থাকে অপুষ্টি বলা হয়। অপুষ্টি বাংলাদেশে একটি গুরুতর সামাজিক সমস্যা। উদ্দীপকে এ সমস্যার প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের 'ক' বৃত্তে অসচেতনতা, খাদ্য ঘাটতি এবং ১৮০৫ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণের কথা বলা হয়েছে। এগুলো হলো অপুষ্টির কারণ। আর 'খ' বৃত্তে রাতকানা রোগ, রক্তস্বল্পতা, কম ওজনের শিশু জন্মের কথা বলা হয়েছে। এ বিষয়গুলো অপুষ্টির প্রভাবজনিত সমস্যা। বাংলাদেশ জনসংখ্যাবহুল দেশ। বিশাল জনগোষ্ঠীর জন্য পুষ্টিসম্মত খাবারের সংস্থান করা বেশ কষ্টকর। এছাড়া এ দেশের মানুষের মাথাপিছু আয়ও অনেক কম। তাই স্বল্প আয় দিয়ে পুষ্টিসম্মত খাবার গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হয় না। স্বাভাবিকভাবেই তাদের দিনে ১৮০৫ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণ করা হয়। এছাড়া এদেশের মানুষ অজ্ঞতার কারণে কোন খাদ্যে কী ধরনের পুষ্টি পাওয়া যায় সে সম্পর্কে সচেতন নয়। এসব কারণে তাদের দেহে খাদ্য ঘাটতি এবং পরবর্তীতে অপুষ্টি দেখা দেয়। পুষ্টিহীনতার কারণে আমাদের দেশের শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। যেমন— রাতকানা, রক্তশূন্যতা, স্কার্ভি ইত্যাদি। পুষ্টিহীনতার সবচেয়ে বেশি প্রভাব পড়ে প্রসূতি মা ও শিশুর ওপর। আমাদের দেশের বেশির ভাগ শিশু মাতৃগর্ভে অপুষ্টিতে ভোগে। যার ফলে কম ওজনের শিশু জন্ম হয় এবং পরবর্তীতে তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। ছকচিত্রে এ কার্যগুলোরই প্রতিফলন ঘটেছে। তাই বলা যায়, ছকে অপুষ্টি সমস্যার কথা উঠে আছে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত অপুষ্টি সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মী উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে । বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে অপুষ্টি একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। এক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান ও কৌশল প্রয়োগের সুযোগ আছে । সমাজকর্মীরা মূলত গবেষক হিসেবে পুষ্টি সমস্যার কারণ, প্রভাব, পরিধি ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। এছাড়া কৃত্রিম পুষ্টি সমৃদ্ধ খাদ্য প্রস্তুত প্রণালী উদ্ভাবনের চেষ্টা চালাতে হবে। উভয় ক্ষেত্রেই পুষ্টি জরিপ ও গবেষণার গুরুত্ব রয়েছে, যা একজন সমাজকর্মী পরিচালনা করতে পারেন। পুষ্টিহীনতা দূর করার জন্য সমন্বিত (Integrated) উদ্যোগও প্রয়োজন। এক্ষেত্রে একজন সমাজকর্মী সমাজের সচেতন মহল, সরকারি ও স্বেচ্ছাসেবী মহলের প্রচেষ্টাকে সমন্বিত করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারেন । তারা সমবায়ভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য সরবরাহ বৃদ্ধি করতে কৃষকদের উৎসাহিত করতে পারেন। এজন্য সমষ্টিভিত্তিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। খাদ্যের পুষ্টিমান মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে; যেমন— সুষ্ঠু রন্ধন প্রক্রিয়া, পরিচালনা ও পরিবেশনা। সমাজকর্মীরা সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পারেন। তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র শ্রেণির জন্য লঙ্গরখানা স্থাপন করে খাদ্য সরবরাহে ভূমিকা রাখতে পারে। অপুষ্টি সম্পর্কে নানা ধরনের প্রচলিত কুসংস্কার ও অপপ্রচার দূরীকরণেও তাদের ভূমিকা রয়েছে । বাজারে এমন অনেক দেশীয় খাবার রয়েছে যার মূল্য কম কিন্তু পুষ্টিগুণ বেশি, সেগুলো গ্রহণ করার জন্য তারা মানুষকে উৎসাহী করে তুলতে পারে। মূলত একজন সমাজকর্মী সাহায্যকারী হিসেবে পুষ্টি সমস্যা দূর করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে পারে । যাতে সাধারণ মানুষ অপুষ্টির কুফল সম্পর্কে সচেতন হয় এবং এ সমস্যা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।