উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি বাল্যবিবাহের সাথে সাদৃশ্যপূর্ণ। বাল্যবিবাহ বলতে অপ্রাপ্তবয়স্কদের বিবাহকে বোঝানো হয়। এক্ষেত্রে বয়সকে বিয়ের মাপকাঠি হিসেবে বিবেচনা করা যায়। বাংলাদেশের শিশু আইন-২০১৩ অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু হিসেবে বিবেচিত হবে। তাই আইনত ১৮ বছরের নিচের কোনো মেয়ে বা ছেলের বিবাহ সম্পন্ন হলে তাকে বাল্যবিবাহ বলা হয়। উদ্দীপকের দিবা অষ্টম শ্রেণির ছাত্রী। জেএসসির ফরম ফিলাপ করলেও সে পরীক্ষা দিতে পারেনি। এর কারণ ছিলো স্বামী ও অভিভাবকদের নিষেধাজ্ঞা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটি নিত্যনৈমিত্তিক ঘটনা। পুরুষশাসিত সমাজব্যবস্থায় নারীর মর্যাদাহীনতা এবং ক্ষমতায়নের অভাবের কারণে আবহমানকাল থেকে বাল্যবিবাহ প্রচলিত আছে। দারিদ্র্য, অজ্ঞতা, কুসংস্কার, শিক্ষার অভাব, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এ সমস্যাকে আরো উৎসাহিত করছে। ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বাবা-মা মেয়ের বিয়ে দেন। এর ফলে তার পড়াশোনা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্যান্য সমস্যার সূত্রপাত হয়। তাই বলা যায়, উদ্দীপকে দিবার ঘটনা বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাকে ইঙ্গিত করছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন সমস্যার সাথে সাদৃশ্য…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর