উদ্দীপকটিতে "?" চিহ্নিত স্থানে কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ডায়াগ্রামে প্রদত্ত তথ্যানুসারে '?' চিহ্নিত স্থানে অটিজম নামক সামাজিক সমস্যা বসবে। অটিজম হলো মানুষের মস্তিষ্কের বিকাশগত অসম্পূর্ণতার একটি বৈকল্য বা সমস্যা। এটি এমন একটি স্নায়বিক ও মানসিক সমস্যা, যার ফলে একটি শিশু মানসিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। অটিজমের ফলে শিশুরা অস্বাভাবিকভাবে নিজেদেরকে চারপাশ থেকে গুটিয়ে ফেলে। ফলে তাদের মধ্যে আচরণগত নানা সমস্যা দেখা দেয়, যা উদ্দীপকে উল্লিখিত হয়েছে। অটিজম আক্রান্ত শিশুরা পারস্পরিক মৌখিক ও অমৌখিক যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এ কথার অর্থ হলো, অটিস্টিকরা সাধারণ মানুষের মতো মৌখিক যোগাযোগে দক্ষ হয় না। এমনকি অনেক ক্ষেত্রে তারা ইশারা-ইঙ্গিতে বা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমেও যোগাযোগে অসমর্থ হয়। বেশিরভাগ অটিস্টিক শিশুই কথা বলার সময় দৃষ্টি সংযোগ পর্যন্ত করে না। অটিজম আক্রান্ত শিশুদের আরেকটি লক্ষণ হলো- এরা সমবয়সী বন্ধু বা কারো সাথে সামাজিক সম্পর্ক স্থাপনে অসুবিধার সম্মুখীন হয়। সাধারণ শিশুদের মতো তাদের সামাজিকীকরণ হয় না; তারা অন্য শিশুদের সাথে মিশতে পারে না এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনেও ব্যর্থ হয়। অটিস্টিক শিশুর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা বিশেষ ধরনের আচরণ বারবার করতে থাকে। কেউ শরীর দোলায়, কেউ খেলনা নিয়ে একইভাবে বারবার সাজাতে থাকে- এভাবে তারা পুনরাবৃত্তিমূলক আচরণ প্রদর্শন করে। এ বিষয়গুলোই উদ্দীপকে নির্দেশিত হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটিতে "?" চিহ্নিত স্থানে কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করেছে? ব…
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর