ব্র্যাকের পরিচিতি ব্যাখ্যা করো।
উত্তর: ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন সাধন। গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও তাদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ঋণ বিতরণ করে থাকে। বর্তমানে বাংলাদেশে যেসব স্বেচ্ছাসেবী বা বেসরকারি সংস্থা আছে তাদের মাঝে সর্ববৃহৎ হলো ব্র্যাক। দারিদ্র্য দূরীকরণ এবং দারিদ্র্যের ক্ষমতায়ন এই স্লোগানকে সামনে রেখে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যাকের কার্যক্রম চালু আছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
ব্র্যাকের পরিচিতি ব্যাখ্যা করো।
উত্তর