শেয়ারFacebookWhatsApp

ব্র্যাকের একটি কর্মসূচি ব্যাখ্যা কর।

উত্তর: সামাজিক উন্নয়নে ব্র্যাকের প্রধান একটি কার্যক্রম হলো- সমাজের ভূমিহীন দরিদ্রদের মধ্যে বিভিন্ন উপার্জনমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করা। বাংলাদেশে এ কর্মসূচির সদস্যসংখ্যা ৮.১৮ মিলিয়ন। সাধারণত ক্ষুদ্র ব্যবসায়, গরু-ছাগল পালন, হাঁস-মুরগি পালন, মাছ চাষ, বাঁশ-বেত-মাটির কাজ, কুটির শিল্প প্রভৃতি উপার্জনমূলক প্রকল্পের জন্য ব্র্যাক ঋণ সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও নকশি কাঁথা ও হস্তশিল্প প্রকল্পের জন্য ব্র্যাক ঋণ দেয়। উন্নয়ন এবং প্রযুক্তির সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের কার্যক্রম বাংলাদেশসহ মোট ১৫টি দেশে চালু আছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

ব্র্যাকের একটি কর্মসূচি ব্যাখ্যা কর।

উদ্দীপক

১৯৮৩ সালে বাংলাদেশে একটি বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয়, যা ২০০৬ সালে নোবেল পুরস্কার লাভ করে। এর প্রধান কর্মসূচিসমূহহলো- দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্রঋণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন।

Jessore · 2025

উত্তর

BRAC-এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Advancement Committee.

উত্তর

সামাজিক উন্নয়নে ব্র্যাকের প্রধান একটি কার্যক্রম হলো- সমাজের ভূমিহীন দরিদ্রদের মধ্যে বিভিন্ন উপার্জনমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করা। বাংলাদেশে এ কর্মসূচির সদস্যসংখ্যা ৮.১৮ মিলিয়ন। সাধারণত ক্ষুদ্র ব্যবসায়, গরু-ছাগল পালন, হাঁস-মুরগি পালন, মাছ চাষ, বাঁশ-বেত-মাটির কাজ, কুটির শিল্প প্রভৃতি উপার্জনমূলক প্রকল্পের জন্য ব্র্যাক ঋণ সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও নকশি কাঁথা ও হস্তশিল্প প্রকল্পের জন্য ব্র্যাক ঋণ দেয়। উন্নয়ন এবং প্রযুক্তির সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের কার্যক্রম বাংলাদেশসহ মোট ১৫টি দেশে চালু আছে।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের একটি বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কথা বলা হয়েছে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে মহাজনের হাত থেকে বাঁচাতে ড. মুহাম্মদ ইউনূস যে বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাই গ্রামীণ ব্যাংক। ১৯৭৬ সালে এর কার্যক্রম শুরু হলেও ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসে এটি স্বায়ত্তশাসিত বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। গ্রামীণ ব্যাংকের নতুন উদ্ভাবনী চিন্তা, কর্মকান্ড এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভকরে। বর্তমানে এ প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বব্যাপী সমাদৃত। অতএব দেখা যাচ্ছে, উদ্দীপকে প্রদত্ত তথ্যের সাথে গ্রামীণ ব্যাংকের তথ্যের সাদৃশ্য রয়েছে। তাই উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংক।

উত্তর

দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের অবদান অনস্বীকার্য। গ্রামীণ দারিদ্র্য নিরসনে গ্রামীণ ব্যাংক প্রসশংনীয় ভূমিকা পালন করছে। দুস্থ, দরিদ্র, সম্বলহীন জনগোষ্ঠীকে দলবদ্ধ করে সংগঠিত করে ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্যসীমা উত্তরণে সহায়তা করছে। গ্রামীণ হতদরিদ্র মানুষ বিনা জামানতে বাড়িতে বসে ঋণ গ্রহণ করে বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দরিদ্রতা থেকে মুক্তি লাভ করছে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে, গ্রামের ছেলেমেয়েরা বিশেষ করে দরিদ্র শিশু ও ঝড়েপড়া শিশু-কিশোররা শিক্ষিত হয়ে উঠছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। ফলে ক্রমশ তারা আর্থসামাজিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। এছাড়াও গ্রামীণ ব্যাংকের ভিক্ষুক ঋণ কর্মসূচি রয়েছে। এ যুগান্তকারী পদক্ষেপ ভিক্ষুকদেরকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে ভূমিকা রাখে। এছাড়াও গ্রামীণ ব্যাংকের দলীয় কার্যক্রম সদস্যদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে উদ্বুদ্ধ করে। তাদেরকে বিভিন্ন পেশা বা বৃত্তিতে যুক্ত করে। তাই বলতে হয়, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন গ্রামীণ ব্যাংকের অসাধারণ ভূমিকা রাখে।
HSCSocial Work 2nd PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।