ক্ষুদ্রঋণ বলতে কী বোঝায়?
উত্তর: ক্ষুদ্রঋণ বলতে গ্রামের দরিদ্র নারী ও পুরুষদের জামানতবিহীন স্বল্প পরিমাণে প্রদত্ত ঋণকে বোঝায়। প্রধানত পল্লি এলাকায় বিদ্যমান আর্থ-সামাজিক ভারসাম্যহীনতা কমিয়ে আনার উদ্দেশ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রবর্তন করা হয়। এ ঋণের পরিমাণ সাধারণত ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়। দরিদ্র জনগোষ্ঠী বিশেষত দুস্থ মহিলাদের মধ্যে দলগতভাবে ঋণ প্রদানের কর্মসূচি হিসেবে এটি চালু করা হয়। গ্রামীণ ব্যাংক একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ১৯৭৬ সালে সর্বপ্রথম এ কর্মসূচি চালু করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
ক্ষুদ্রঋণ বলতে কী বোঝায়?
উত্তর