উদ্দীপকে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা গ্রামীণ ব্যাংকের সমাজ উন্নয়ন কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : গ্রামীণ ব্যাংক হল ক্ষুদ্রঋণ প্রদানকারী একটি স্বায়ত্তশাসিত ব্যাংক। গ্রাম অঞ্চলের দরিদ্র ও ভূমিহীনদের ঋণপ্রদানের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়নের গ্রামীণ ব্যাংক কাজ করে থাকেন। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম মূলত একটি শাখার মাধ্যমে পরিচালিত হয়। একজন ম্যানেজার, তিনজন পুরুষ এবং তিনজন মহিলা কর্মী নিয়ে ব্যাংকের একটি শাখার কার্যক্রম পরিচালনা করেন। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এই দুই ভাগে ভাগ করা যায়। অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য মৌলিক ও গৃহ নির্মাণ ঋণ, উচ্চশিক্ষা ঋণ এবং ভিক্ষুক ঋণ প্রদান করা হয়। এবং দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মস্থানের উদ্দেশ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করা হয়। গ্রামীণ ব্যাংকের ঋণদান কর্মসূচির মাধ্যমে ভূমিহীন কৃষকরা উন্নত বীজ এবং চাষাবাদের যন্ত্রপাতি কিনতে পারে। এছাড়াও এই সংস্থার কোন সদস্য মারা গেলে তাকে জীবন বীমা ও দেওয়া হয়। উদ্দীপকে ১৯৮৩ সালের ২ অক্টোবর একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিমা জামানতে গ্রামীন ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ প্রদান। গ্রামীণ ব্যাংকের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ঋণ বিতরণ করেন। এবং হাঁস মুরগি পাল, পেনশন তহবিল পরিচালনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এইসব কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি থেকে গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যউন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা গ্রামীণ ব্যাংকের সমাজ উন্নয়ন কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে।