উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে উপযুক্ত একটি প্রতিষ্ঠানের নাম বসিয়ে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জিজ্ঞাসা'?' চিহ্নিত স্থানে গ্রামীণ ব্যাংক হবে।গ্রামীণ ব্যাংক হচ্ছে পল্লির ভূমিহীন দরিদ্র পুরুষ ও মহিলাদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নীকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ড. মুহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের সূচনা করেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর অত্যন্ত কার্যকরভাবে দরিদ্র জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে সুদখোর ও মহাজনদের শোষণ দূরীভূত করা। দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙা, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষকে ব্যাংকিং সুবিধার আওতায় নিয়ে এসে জীবনমানের উন্নয়ন সাধন করা। গ্রামীণ ব্যাংক বিনা জামানতে গরিবদের কাছে ব্যাংকের ঋণ সুবিধা পৌঁছে দেয়। যাতে তারা মহাজনের অত্যাচার ও শোষণ থেকে রক্ষা পেয়ে নিজেদের একটি সংগঠনের আওতায় আনতে পারে এবং সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে পারে। চিরাচরিত স্বল্প আয়-স্বল্প সঞ্চয়-বিনিয়োগ, স্বল্প আয় এরূপ দুষ্টচক্রকে স্বল্প আয়-ঋণ-বিনিয়োগ বেশি আয়, বেশি বিনিয়োগ ও আরও আয় এভাবে সম্প্রসারণশীল ব্যবস্থায় রূপান্তর করাকেই গ্রামীণ ব্যাংকের 'সম্প্রসারণশীল চক্র'। এই সমস্ত বৈশিষ্ট্য ও ধারণার ওপরই গ্রামীণ ব্যাংক পরিচালিত হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে উপযুক্ত একটি প্রতিষ্ঠানের নাম বসিয়ে ব্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর