জনাব তানজীম কোন বেসরকারি সমাজ সংস্থায় কাজ করেন? ব্যাখ্যা কর। এর লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
উত্তর: জনাব তানজীম বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা ব্র্যাকে কাজ করেন।বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে যুদ্ধবিধ্বস্ত দেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য এবং পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা Bangladesh Rural Advancement Committee বা BRAC জন্ম হয়, যা বর্তমানে বিশ্বের প্রায় ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যাকের উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রের নাম হলো 'আড়ং'। অতএব দেখা যাচ্ছে, উদ্দীপকের সংস্থাটি মূলত ব্র্যাক। ব্র্যাকের ভিশন হলো শোষণ ও বৈষম্যমুক্ত একটি পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে কাজ করা, যেখানে প্রত্যেকে তার সক্ষমতা অনুধাবনের সুযোগ পাবে। ব্র্যাকের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দরিদ্রতা, রোগ, শিক্ষার অভাব, সামাজিক অবিচার পরিস্থিতিতে ব্যক্তি ও সমষ্টির ক্ষমতায়নে কাজ করা। আর্থসামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাপক মাত্রায় সমাজের ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে নারী-পুরুষকে তাদের সক্ষমতা সম্পর্কে সজাগ করে তোলা।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
জনাব তানজীম কোন বেসরকারি সমাজ সংস্থায় কাজ করেন? ব্যাখ্যা কর। এর লক্…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর