উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির কার্যক্রমে তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটি হলো গ্রামীণ ব্যাংক। যার কার্যক্রমের পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত।গ্রামীণ ব্যাংক হচ্ছে পল্লির ভূমিহীন দরিদ্র পুরুষ ও মহিলাদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।বাংলাদেশের দরিদ্র মানুষের সামাজিক উন্নয়নে যেসব বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখছে তার মধ্যে গ্রামীণ ব্যাংক অন্যতম। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-১. অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম ও ২. সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর অর্থনেতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংক যেসব কার্যক্রম পরিচালনা করে, সেগুলো হলো ক্ষুদ্রঋণ প্রদান করা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, দারিদ্র্য দূরীকরণে সহায়তা করা, কৃষি উন্নয়নে সহায়তা প্রদান করা এবং গ্রামীণ ব্যাংকের সদস্যদের জীবন বিমা প্রদান করা। সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম হলো- গৃহায়ণ সমস্যা নিরসন করা, শিক্ষার সুযোগ সৃষ্টি করা, বনায়ন কর্মসূচি পরিচালনা করা, হাঁস-মুরগি পালনে গ্রামীণ জনগণকে উৎসাহিত করা, বৃদ্ধ বয়সে ঋণগ্রহীতাকে ভাতা প্রদান করা, মহিলা সদস্যদের টেলিফোন ও মোবাইল সুবিধা প্রদান করা ইত্যাদি। এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে প্রশংসনীয় অবদান রাখছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির কার্যক্রমে তোমার পাঠ্যবইয়ের আলোকে …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর