শেয়ারFacebookWhatsApp

ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর: ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম স্যার ফজলে হাসান আবেদ।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম কী?

উদ্দীপক

জামিল একটি এনজিওতে চাকুরি করেন। তার প্রতিষ্ঠানে দশ থেকে বেশি বয়সের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়। ঐ সকল ছেলে-মেয়েরা কোনো না কোনো প্রতিষ্ঠানে কর্মরত। তারপর তাদেরকে সমাজে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা সমাজে পুনর্বাসিত হয়ে দেশকে এগিয়ে নেয়।

Chittagong · 2017

উত্তর

ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম স্যার ফজলে হাসান আবেদ।

উত্তর

গ্রামীণ ব্যাংকের মূল কাজ হলো দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা। গ্রামীণ ব্যাংক হলো ক্ষুদ্রঋণ লগ্নিকারী একটি স্বায়ত্তশাসিত ব্যাংক। এটি গ্রামীণ দরিদ্র ও ভূমিহীনদের ঋণ প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে। ঋণ প্রদানে এই ব্যাংক ঋণগ্রহীতার কাছ থেকে কোনো জামানত নেয় না; তবে ঋণের সঠিক ব্যবহার হচ্ছে কি না সে বিষয়ে তদারকি করে থাকে। এভাবে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নই ব্যাংকটির মূল লক্ষ্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম বিশ্লেষণ করে বলা যায়, জামিল বাংলাদেশের একটি এনজিও ইউসেপ (UCEP)-এ চাকরি করেন। ইউসেপ নামের সাথে জড়িয়ে আছে সেবা এবং কল্যাণ বঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের এক নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। বাংলাদেশের শহর এলাকায় বসবাসরত শ্রমজীবী কিশোর-কিশোরীদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে। উদ্দীপকেও প্রতিষ্ঠানটির এরূপ কার্যক্রমের একটি চিত্র অঙ্কিত হয়েছে। জামিলের প্রতিষ্ঠানে ১০ থেকে বেশি বয়সের ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়। ঐ সকল ছেলেমেয়েরা সবাই শ্রমজীবি। প্রতিষ্ঠানটিতে শ্রমজীবী ছেলেমেয়েদেরকে পুনর্বাসনের জন্য নানা ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়। প্রতিষ্ঠানটির এ সকল কার্যক্রমই ইউসেপের সাথে সাদৃশ্যপূর্ণ। ইউসেপের লক্ষ্যভুক্ত শিশু-কিশোর-কিশোরীদের বেশিরভাগ গৃহভৃত্য, ফেরিওয়ালা, খবরের কাগজ বিক্রেতা, হোটেল বয়, রিক্সাচালক, কাঁচামাল বিক্রেতা, ওয়াকশপ হেলপার, জুতা পালিশকারী ইত্যাদি। ইউসেপ ও এসমস্ত ছেলেমেয়েদের প্রথমত ৮ম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা প্রদান করে; তারপর তাদেরকে মেধা অনুযায়ী ইউসেপ পরিচালিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হয়। সেখানে তারা উপযুক্ত প্রশিক্ষণ লাভ করে এবং পরবর্তীতে ইউসেপের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পায়। এভাবে প্রতিষ্ঠানটি শ্রমজীবি কিশোর-কিশোরীর ভাগ্য উন্নয়নে অবদান রেখে চলেছে।

উত্তর

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত এনজিও ইউসেপের গুরুত্ব অপরিসীম। যখন কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে তখন সামাজিক জীবনমানেরও উন্নয়ন হয়। তবে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জনশক্তিকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হয়। তাহলে কর্মক্ষেত্রে সফলতা অর্জনের মাধ্যমে সেই জনশক্তি অর্থনীতির চাকাকে বেগবান করতে সমর্থ হয়। এক্ষেত্রে বাংলাদেশে ইউসেপ নামক এনজিওটি কার্যকর ভূমিকা রেখে চলেছে। ইউসেপের কার্যক্রমগুলো মূল্যায়ন করলে দেখা যায়, তারা একটি বিশেষ শ্রেণিকে টার্গেট গ্রুপ হিসেবে চিহ্নিত করে কাজ করছে। তাদের এই টার্গেট গ্রুপটি হলো শহরাঞ্চলের শ্রমজীবী কিশোর-কিশোরীরা। এই সকল কিশোর-কিশোরীরা শিক্ষার সুযোগসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত, ফলে ভবিষ্যতে তারা নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হবে। এ প্রেক্ষিতে ইউসেপ তাদেরকে শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও করছে। ফলে একটা বড় অংশ দেশের অর্থনীতিতে অবদান রাখতে সমর্থ হচ্ছে। তারা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার যেমন পরিবর্তন করছে, তেমনি দেশকেও সমৃদ্ধির পক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ ইউসেপের সহায়তা না পেলে তারা দেশের জন্য সম্পদ না হয়ে বোঝা হিসেবে পরিগণিত হতো। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউসেপের ভূমিকা ও কার্যক্রম অত্যন্ত সুনির্দিষ্ট ও ফলপ্রসূ।
HSCSocial Work 2nd PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।