শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিতে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ দেখাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিতে দল সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ রয়েছে।দল সমাজকর্ম হলো সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেখানে গোষ্ঠীভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের সমস্যা সমাধান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক পরিবর্তন আনার চেষ্টা করা হয়। উদ্দীপকে জনাব শিশিরের উদ্যোগ বিশ্লেষণ করলে দেখা যায়, তার উন্নয়নমূলক প্রতিষ্ঠান দলভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছে, যা দল' সমাজকর্ম পদ্ধতির সাথে সরাসরি সম্পর্কিত। প্রথমত, লক্ষ্যভুক্ত গ্রুপকে নিয়ে দল সমাজকর্মে দল গঠন করা হয়। মূলত সদস্যদের প্রয়োজন ও সমস্যার ওপর ভিত্তি করে দল সমাজকর্ম পদ্ধতিতে সদস্যদের একত্রিত করা হয় এবং তাদের সমস্যার সমাধানের জন্য দলীয়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব শিশির দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন দলে বিভক্ত করে প্রশিক্ষণ দিচ্ছেন। এটি দল সমাজকর্মের প্রারম্ভিক ধাপ, যেখানে লক্ষ্যভুক্ত দলের সদস্যদেরকে একই লক্ষ্য ও প্রয়োজনের ভিত্তিতে একত্রিত করা হয়। দ্বিতীয়ত, এর পরবর্তী ধাপ দলভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা। দল সমাজকর্মের মাধ্যমে সদস্যদের নতুন দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়, যা তাদের স্বনির্ভর হতে সাহায্য করে। উদ্দীপকে দেখা যায়, গবাদি পশু, মৎস্য, পোলট্রি পালন ও কুটিরশিল্প বিষয়ে দলভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা তাদের দক্ষতা বাড়িয়ে স্বাবলম্বী হতে সাহায্য করছে। এটি দল সমাজকর্মের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কৌশলের বাস্তবায়ন। তৃতীয়ত, দল সমাজকর্মে দলীয় সংহতি ও পারস্পরিক সহযোগীতার মাধ্যমে সদস্যদের শক্তিশালী করা হয়, যাতে তারা একে অপরকে সহায়তা করতে পারে। উদ্দীপকে দেখা যায়, দরিদ্র জনগোষ্ঠীকে দলভিত্তিক কার্যক্রমে যুক্ত করা হয়েছে। যাতে তারা পরিস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে। চতুর্থত, দল সমাজকর্মে দলীয় কার্যক্রমের মাধ্যমে ব্যক্তির মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ হয় এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হয়। উদ্দীপকে দেখা যায়, দরিদ্র মানুষের প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছেন। দলভিত্তিক কাজ করার ফলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এবং নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছেন। সর্বোপরি, তারা তাদের দারিদ্র্য সমসার সমাধান করছেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এর মধ্য দিয়ে তাদের আর্থসামাজিক পরিবর্তন সূচিত হচ্ছে।তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত কর্মসূচিতে দল সমাজকর্মের প্রয়োগ রয়েছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিতে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ দেখাও।

উদ্দীপক

জনাব শিশির সিলেটের শাল্লা গ্রামে একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানটি এলাকার দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে। সংস্থাটি দরিদ্রদের বিভিন্ন দলে বিভক্ত করে গবাদি পশু, মৎস্য, পোলট্রি পালন ও কুটির শিল্প বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বাস্তবায়নের জন্য ক্ষুদ্রঋণের ব্যবস্থা করেন।

নটরডেম কলেজ · 2025

উত্তর

গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উত্তর

গ্রামীণ দরিদ্র ব্যক্তিদের উপার্জনশীল কাজে ঋণদানের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করাই গ্রামীণ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। গ্রামীণ ব্যাংক বিনা জামানতে গরিবদের কাছে ব্যাংকের ঋণ সুবিধা পৌঁছে দেওয়া যাতে তারা মহাজনের অত্যাচার ও শোষণ থেকে রক্ষা পেয়ে নিজেদের একটি সংগঠনের আওতায় আনতে পারে এবং সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে পারে। চিরাচরিত 'স্বল্প আয়-স্বল্প সঞ্চয়-বিনিয়োগ-স্বল্প আয়, এরূপ দুষ্টচক্রকে স্বল্প আয়-ঋণ-বিনিয়োগ = বেশি আয়, বেশি বিনিয়োগ ও আরও আয় এভাবে সম্প্রসারণশীল ব্যবস্থায় রূপান্তর করাকেই গ্রামীণ ব্যাংকের 'সম্প্রসারণশীল চক্র' বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব শিশির যে উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তা ব্র্যাকের পল্লি উন্নয়ন কর্মসূচির কর্মকৌশল ও পদ্ধতির সঙ্গে মিল রয়েছে।ব্র্যাকের পল্লি উন্নয়ন কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য হলো দরিদ্র ও ভূমিহীন নারী-পুরুষকে দলভিত্তিক সংগঠিত করা, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। উদ্দীপকে দেখা যায়, জনাব শিশিরও দরিদ্রদের বিভিন্ন দলে বিভক্ত করে উন্নয়নমূলক কাজ পডরিচালনা করছেন, যা ব্র্যাকের সংগঠিতকরণ পদ্ধতির অনুসরণ। ব্র্যাক দরিদ্র জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করে। যেমন- কৃষি, গবাদি পশুপালন, ক্ষুদ্রশিল্প ইত্যাদি। জনাব শিশিরও গবাদি পশু, মৎস্য, পোলট্রি পালন ও কুটিরশিল্প বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন, যা ব্র্যাকের কর্মসূচির সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। এর মাধ্যমে। বোঝা যায়, তিনি ব্র্যাকের প্রশিক্ষণভিত্তিক কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ব্র্যাক দরিদ্রদের স্বনির্ভর করতে ক্ষুদ্রঋণ প্রদান করে, যাতে তারা তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে। জনাব শিশিরও তার প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্রদের ঋণ সহায়তা দিচ্ছেন, যা ব্র্যাকের ঋণদান মডেলের প্রতিফলন। ব্র্যাকের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং দরিদ্রদের জীবনমানের সার্বিক উন্নয়ন করা। জনাব শিশিরও একই উদ্দেশ্যে তার প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যা ব্র্যাকের আদর্শ দ্বারা অনুপ্রাণিত বলে মনে হয়।অতএব উপরোক্ত বিশ্লেষণ থেকে স্পষ্ট, জনাব শিশির ব্র্যাকের পল্লি উন্নয়ন কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে তার প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিতে দল সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ রয়েছে।দল সমাজকর্ম হলো সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেখানে গোষ্ঠীভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের সমস্যা সমাধান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক পরিবর্তন আনার চেষ্টা করা হয়। উদ্দীপকে জনাব শিশিরের উদ্যোগ বিশ্লেষণ করলে দেখা যায়, তার উন্নয়নমূলক প্রতিষ্ঠান দলভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছে, যা দল' সমাজকর্ম পদ্ধতির সাথে সরাসরি সম্পর্কিত। প্রথমত, লক্ষ্যভুক্ত গ্রুপকে নিয়ে দল সমাজকর্মে দল গঠন করা হয়। মূলত সদস্যদের প্রয়োজন ও সমস্যার ওপর ভিত্তি করে দল সমাজকর্ম পদ্ধতিতে সদস্যদের একত্রিত করা হয় এবং তাদের সমস্যার সমাধানের জন্য দলীয়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব শিশির দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন দলে বিভক্ত করে প্রশিক্ষণ দিচ্ছেন। এটি দল সমাজকর্মের প্রারম্ভিক ধাপ, যেখানে লক্ষ্যভুক্ত দলের সদস্যদেরকে একই লক্ষ্য ও প্রয়োজনের ভিত্তিতে একত্রিত করা হয়। দ্বিতীয়ত, এর পরবর্তী ধাপ দলভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা। দল সমাজকর্মের মাধ্যমে সদস্যদের নতুন দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়, যা তাদের স্বনির্ভর হতে সাহায্য করে। উদ্দীপকে দেখা যায়, গবাদি পশু, মৎস্য, পোলট্রি পালন ও কুটিরশিল্প বিষয়ে দলভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা তাদের দক্ষতা বাড়িয়ে স্বাবলম্বী হতে সাহায্য করছে। এটি দল সমাজকর্মের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কৌশলের বাস্তবায়ন। তৃতীয়ত, দল সমাজকর্মে দলীয় সংহতি ও পারস্পরিক সহযোগীতার মাধ্যমে সদস্যদের শক্তিশালী করা হয়, যাতে তারা একে অপরকে সহায়তা করতে পারে। উদ্দীপকে দেখা যায়, দরিদ্র জনগোষ্ঠীকে দলভিত্তিক কার্যক্রমে যুক্ত করা হয়েছে। যাতে তারা পরিস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে। চতুর্থত, দল সমাজকর্মে দলীয় কার্যক্রমের মাধ্যমে ব্যক্তির মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ হয় এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হয়। উদ্দীপকে দেখা যায়, দরিদ্র মানুষের প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছেন। দলভিত্তিক কাজ করার ফলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এবং নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছেন। সর্বোপরি, তারা তাদের দারিদ্র্য সমসার সমাধান করছেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এর মধ্য দিয়ে তাদের আর্থসামাজিক পরিবর্তন সূচিত হচ্ছে।তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত কর্মসূচিতে দল সমাজকর্মের প্রয়োগ রয়েছে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।