শেয়ারFacebookWhatsApp

ঋণদানকারী উক্ত প্রতিষ্ঠান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা আজ বিশ্বব্যাপী সমাদৃত।গ্রামীণ দরিদ্র মানুষের কাছে জামানতবিহীন ঋণ সুবিধা পৌঁছানো, মহাজনের অত্যাচার থেকে দরিদ্র মানুষদের রক্ষা, ভূমিহীন মানুষের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা এবং দুস্থ ও দরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক বিভিন্ন কর্মসূচি পালন করে। গ্রামীণ ব্যাংকের জামানতবিহীন সাশ্রয়ী ঋণের কারণে অনেক দরিদ্র ব্যক্তির আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে। সফলতার কারণে বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ গ্রামে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও গ্রামীণ ব্যাংকের আয়বর্ধক কর্মকান্ড যেমন মৎস্য চাষ, কৃষি যন্ত্রপাতি ক্রয়, সার-বীজ ক্রয়, হাস-মুরগি পালন, শাকসবজি চাষ, গরু-ছাগল পালন, নার্সারি ইত্যাদি প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি ঋণদান করে, যা দরিদ্রদের কর্মে আত্মনিয়োগ করে। আবার বাংলাদেশের অনেক শিশু দারিদ্র্যের কারণে পড়াশোনা করতে পারে না। গ্রামীণ ব্যাংক তাদের শিক্ষা ঋণ দিয়ে থাকে। পাশাপাশি উচ্চশিক্ষা ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ঋণ দিয়ে থাকে। আবার গ্রামীণ ব্যাংকের মূল টার্গেট গ্রুপ হচ্ছে নারী। নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রতিষ্ঠানটি কাজ করে। গ্রামীণ ব্যাংকের বৃত্তি কার্যক্রমের ৫০% নারীদের জন্য সংরক্ষণ করা হয়।সুতরাং বলা যায়, গ্রামীণ ব্যাংক পল্লি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

ঋণদানকারী উক্ত প্রতিষ্ঠান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছ…

উদ্দীপক

জনাব আশরাফ আলী তার গ্রামে একটি সংস্থা গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি গ্রামের দরিদ্র লোকদের আত্মকর্মসংস্থানের জন্য বিনা জামানতে ক্ষুদ্রঋণ প্রদান করেন।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।.

উত্তর

মাদকদ্রব্যের ওপর কোনো ব্যক্তির ক্রমাগত নির্ভরশীলতাকেই মাদকাসক্তি হিসেবে বিবেচনা করা হয়। এর প্রভাবে ব্যক্তির আচরণে অস্বাভাবিকতা ও অসংগতি দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নেশা বা মাদকাসক্তি হলো ব্যক্তি ও সমাজের ক্ষতিকর এমন একটি মানসিক বা দৈহিক প্রতিক্রিয়া, যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মাধ্যমে তৈরি হয়।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের একটি বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতি ইঙ্গিত করা হয়েছে।গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে মহাজনের হাত থেকে বাঁচাতে ড. মুহাম্মদ ইউনূস যে বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাই গ্রামীণ ব্যাংক। ১৯৭৬ সালে এর কার্যক্রম শুরু হলেও ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসে এটি স্বায়ত্তশাসিত বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। গ্রামীণ ব্যাংকের নতুন উদ্ভাবনী চিন্তা, কর্মকাণ্ড এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বর্তমানে এ প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বব্যাপী সমাদৃত।অতএব দেখা যাচ্ছে, উদ্দীপকে প্রদত্ত তথ্যের সাথে গ্রামীণ ব্যাংকের তথ্যের সাদৃশ্য রয়েছে। তাই উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংক।

উত্তর

গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা আজ বিশ্বব্যাপী সমাদৃত।গ্রামীণ দরিদ্র মানুষের কাছে জামানতবিহীন ঋণ সুবিধা পৌঁছানো, মহাজনের অত্যাচার থেকে দরিদ্র মানুষদের রক্ষা, ভূমিহীন মানুষের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা এবং দুস্থ ও দরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক বিভিন্ন কর্মসূচি পালন করে। গ্রামীণ ব্যাংকের জামানতবিহীন সাশ্রয়ী ঋণের কারণে অনেক দরিদ্র ব্যক্তির আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে। সফলতার কারণে বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ গ্রামে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও গ্রামীণ ব্যাংকের আয়বর্ধক কর্মকান্ড যেমন মৎস্য চাষ, কৃষি যন্ত্রপাতি ক্রয়, সার-বীজ ক্রয়, হাস-মুরগি পালন, শাকসবজি চাষ, গরু-ছাগল পালন, নার্সারি ইত্যাদি প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি ঋণদান করে, যা দরিদ্রদের কর্মে আত্মনিয়োগ করে। আবার বাংলাদেশের অনেক শিশু দারিদ্র্যের কারণে পড়াশোনা করতে পারে না। গ্রামীণ ব্যাংক তাদের শিক্ষা ঋণ দিয়ে থাকে। পাশাপাশি উচ্চশিক্ষা ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ঋণ দিয়ে থাকে। আবার গ্রামীণ ব্যাংকের মূল টার্গেট গ্রুপ হচ্ছে নারী। নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রতিষ্ঠানটি কাজ করে। গ্রামীণ ব্যাংকের বৃত্তি কার্যক্রমের ৫০% নারীদের জন্য সংরক্ষণ করা হয়।সুতরাং বলা যায়, গ্রামীণ ব্যাংক পল্লি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।