উদ্দীপকটি তোমার পাঠ্যপুস্তকের কোন সংস্থার প্রতি ইঙ্গিত দিচ্ছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সংস্থাটি পাঠ্যপুস্তকের 'বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা ব্র্যাককে (Bangladesh Rural Advancement Committee- BRAC) ইঙ্গিত করছে। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পরে যুদ্ধবিধ্বস্ত দেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য এবং পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে একজন পেশাগত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা BRAC এর জন্ম হয় । সিলেটের শাল্লা নামক নিজ গ্রামে এর যাত্রা শুরু হয়। এ কার্যক্রমে তার উপলব্ধি হয় যে, এভাবে সহায়তা দান সাধারণ মানুষকে নির্ভরশীল করে ফেলে। তিনি লক্ষ করলেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি পুনঃনির্মাণের জন্য সাহায্য দেওয়া হলেও তারা অভাব পড়ে তা আবার সমাজের বিত্তশালীদের নিকট বিক্রি করে দেয়। তাই তিনি দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করে ১৯৭৬ সালে ব্র্যাককে নতুনভাবে সাজিয়ে তোলেন। বর্তমানে বিশ্বের একটি গ্রহণযোগ্য বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাকের অবস্থান তৈরি হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের তথ্যাবলির সাথে ব্র্যাকের পরিচয় সাদৃশ্যপূর্ণ ও পুরোপুরি মিলে গেছে। তাই বলা যায়, উদ্দীপকে ব্র্যাককে ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটি তোমার পাঠ্যপুস্তকের কোন সংস্থার প্রতি ইঙ্গিত দিচ্ছে? আলোচ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর