দারিদ্র্য বিমোচনে উক্ত সংস্থার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের অবদান অনস্বীকার্য। গ্রামীণ দারিদ্র্য নিরসনে গ্রামীণ ব্যাংক প্রসশংনীয় ভূমিকা পালন করছে। দুস্থ, দরিদ্র, সম্বলহীন জনগোষ্ঠীকে দলবদ্ধ করে সংগঠিত করে ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্যসীমা উত্তরণে সহায়তা করছে। গ্রামীণ হতদরিদ্র মানুষ বিনা জামানতে বাড়িতে বসে ঋণ গ্রহণ করে বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দরিদ্রতা থেকে মুক্তি লাভ করছে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে, গ্রামের ছেলেমেয়েরা বিশেষ করে দরিদ্র শিশু ও ঝড়েপড়া শিশু-কিশোররা শিক্ষিত হয়ে উঠছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। ফলে ক্রমশ তারা আর্থসামাজিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। এছাড়াও গ্রামীণ ব্যাংকের ভিক্ষুক ঋণ কর্মসূচি রয়েছে। এ যুগান্তকারী পদক্ষেপ ভিক্ষুকদেরকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে ভূমিকা রাখে। এছাড়াও গ্রামীণ ব্যাংকের দলীয় কার্যক্রম সদস্যদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে উদ্বুদ্ধ করে। তাদেরকে বিভিন্ন পেশা বা বৃত্তিতে যুক্ত করে। তাই বলতে হয়, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন গ্রামীণ ব্যাংকের অসাধারণ ভূমিকা রাখে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
দারিদ্র্য বিমোচনে উক্ত সংস্থার ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর