উদ্দীপকটি তোমার পাঠ্যপুস্তকের কোন সংস্থার প্রতি ইঙ্গিত দিচ্ছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকটি ব্র্যাকের প্রতি ইঙ্গিত দিচ্ছে।বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা হচ্ছে ব্র্যাক। ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। দেশের সীমানা ছাড়িয়ে সংস্থাটি বিশ্বের বেশ কয়েকটি দেশে তার কার্যক্রম বিস্তৃত করেছে। দরিদ্র, ভূমিহীন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। পেশাগত কাজের পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসেবে তিনি দরিদ্র অসহায় ও দুস্থদের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৭০ সালে বাংলাদেশে সংঘটিত প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসের ক্ষতিগ্রস্থ লোকজনের দুঃখ দুর্দশা তাকে বিচলিত করে। তিনি জনকল্যাণের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে অসংখ্য মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়। তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য তিনি 'Save Bangladesh [গণিত] নামক একটি সংস্থা গড়ে তোলেন।উদ্দীপকে উল্লিখিত ব্যক্তি অর্থাৎ মি. আদেলের সাথে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদের কর্মসূচির সাদৃশ্য পাওয়া যায়। সুতরাং উক্ত সংস্থাটি ব্রাককেই নির্দেশ করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটি তোমার পাঠ্যপুস্তকের কোন সংস্থার প্রতি ইঙ্গিত দিচ্ছে? আলোচ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর