উদ্দীপকে বর্ণিত সংস্থাটি বাংলাদেশের মতো দেশে মা ও শিশুদের অধিকার সুরক্ষা ও শিশুকল্যাণে কী কী কর্মসূচি বাস্তবায়ন করছে? বিশ্লেষণ কর।
উত্তর: ইউনিসেফ বাংলাদেশে মা ও শিশু অধিকার সুরক্ষা এবং শিশু অধিকার সুরক্ষা এবং শিশুকল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।প্রথমত, ইউনিসেফ মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নত করতে কাজ করছে। এর মধ্যে রয়েছে নিরাপদ প্রসব, নবজাতকের যত্ন, টিকা প্রদান এবং পুষ্টি সম্পর্কিত সেবা। এছাড়া গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। দ্বিতীয়ত, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ইউনিসেফে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়ন কাজ করছে। এর মধ্যে রয়েছে স্কুল অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং ঝরে পড়া শিশুদের পুনরায় ফিরিয়ে আনা। তৃতীয়ত, মা ও শিশুর পুষ্টি উন্নয়ানে ইউনিসেফ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর 'মধ্যে রয়েছে অপুষ্টি প্রতিরোধে সম্পূরক খাদ্য বিতরণ, কিশোরী মায়েদের পুষ্টি সংক্রান্ত শিক্ষা প্রদান, শিশুর স্তন্যপান ও পরিপূরক খাদ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি। চতুর্থত, শিশুদের প্রতি সহিংসতা, দুর্ব্যবহার অবহেলা ও শোষণ রোধে ইউনিসেফ একটি সমন্বিত জাতীয় শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এর মধ্যে রয়েছে শিশুবান্ধব বিচারব্যবস্থা প্রতিষ্ঠা, সমাজসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধ।পঞ্চমত, ইউনিসেফ সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালায়ের সঙ্গে যৌথভাবে 'চাইন্ড স্যোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ' প্রকল্প বাস্তবায়ন করছে।ষষ্ঠত, ইউনিসেফ নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন সুবিধা উন্নয়ন এবং স্বাস্থ্যকর অভ্যাস রীতি প্রচারের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখছে। এছাড়াও সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি করে শিশুশ্রম বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা প্রদানেও ইউনিসেফ কাজ করছে। অতএব উপরের আলোচনা সাপেক্ষে বলা যায়, বাংলাদেশের মতো দেশে মা ও শিশুর অধিকার সুরক্ষা এবং শিশুকল্যাণে বিভিন্ন কর্মসূচি ব্যস্তবায়নের মাধ্যমে ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংস্থাটি বাংলাদেশের মতো দেশে মা ও শিশুদের অধিকার সু…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর