শেয়ারFacebookWhatsApp

জনাব 'ক' যে প্রতিষ্ঠান তৈরি করেছেন তার লক্ষ্য-উদ্দেশ্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের জনাব 'ক' যে প্রতিষ্ঠান তৈরি করেছেন তার নাম গ্রামীণ ব্যাংক এবং জনাব 'ক' দ্বারা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনূসকে নির্দেশ করছে।গ্রামীণ ব্যাংক হচ্ছে পল্লির ভূমিহীন, দরিদ্র পুরুষ ও মহিলাদের ঋণদানের জন্য একটি বিশেষ প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো- দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে একটি সমন্বিত আর্থিক সেবা ব্যবস্থা উপহার দেওয়া, যাতে তারা তাদের সম্ভাবনাকে অনুধাবন করতে পারে এবং দারিদ্র্যের দুষ্টচক্র ভেঙে বেরিয়ে আসতে পারে।গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যগুলো নিম্নরূপ-১. গ্রামীণ দরিদ্র পুরুষ ও মহিলাদের ব্যাংকিং সেবা প্রদান করা।২. গ্রামীণ সুদখোর মহাজনিদের শোষণের বিলোপ সাধন।৩. গ্রামীণ জনগোষ্ঠীর প্রান্তিক অংশের মানুষকে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করা।৪. অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীকে একটি কাঠামোর আওতায় নিয়ে এসে পরস্পর সাহায্য-সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক, রাজনৈতিক, শক্তি অর্জনে সহায়তা প্রদান করা।৫. মজুরিভিত্তিক কর্মসংস্থানের সঙ্গে পার্শ্ব জীবিকার সুযোগ সৃষ্টি করা।৬. উৎপাদনশীল ও সম্প্রসারণশীল ব্যবস্থা রূপান্তরিত করা।৭. গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নতসহ তাদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

জনাব 'ক' যে প্রতিষ্ঠান তৈরি করেছেন তার লক্ষ্য-উদ্দেশ্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

সমাজের অসৎ মহাজনদের সুদের জাল হতে রক্ষা করতে জনাব 'ক' একটি আর্থিক প্রতিষ্ঠান চালু করেন। তিনি ভূমিহীন ও দরিদ্র কৃষকদের মাঝে স্বল্প সুদে ঋণদান শুরু করেন। বিনা জামানতে ঋণ গ্রহণ করে ভূমিহীন ও দরিদ্র কৃষকরা এখন স্বাবলম্বী। এমন জনকল্যাণমূলক কাজের জন্য তার প্রতিষ্ঠান এবং তিনি নিজেই আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

ব্র্যাকের প্রতিষ্ঠাতা হলেন স্যার ফজলে হাসান আবেদ।

উত্তর

বেসরকারি সংস্থা হলো সরকারের বাইরে ব্যক্তি বা গোষ্ঠী মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান, যা অনেক ক্ষেত্রেই সরকারের সহযোগী হিসেবে কার্যক্রম পরিচালনা করে। এ ধরনের সংস্থা সাধারণত সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত, মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করে থাকে। বেসরকারি সংস্থাগুলো সাধারণত স্বেচ্ছাসেবামূলক, অলাভজনক এবং জনকল্যাণমুখী, হয়।

উত্তর

উদ্দীপকের জনাব 'ক' যে প্রতিষ্ঠান তৈরি করেছেন তার নাম গ্রামীণ ব্যাংক এবং জনাব 'ক' দ্বারা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনূসকে নির্দেশ করছে।গ্রামীণ ব্যাংক হচ্ছে পল্লির ভূমিহীন, দরিদ্র পুরুষ ও মহিলাদের ঋণদানের জন্য একটি বিশেষ প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো- দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে একটি সমন্বিত আর্থিক সেবা ব্যবস্থা উপহার দেওয়া, যাতে তারা তাদের সম্ভাবনাকে অনুধাবন করতে পারে এবং দারিদ্র্যের দুষ্টচক্র ভেঙে বেরিয়ে আসতে পারে।গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যগুলো নিম্নরূপ-১. গ্রামীণ দরিদ্র পুরুষ ও মহিলাদের ব্যাংকিং সেবা প্রদান করা।২. গ্রামীণ সুদখোর মহাজনিদের শোষণের বিলোপ সাধন।৩. গ্রামীণ জনগোষ্ঠীর প্রান্তিক অংশের মানুষকে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করা।৪. অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীকে একটি কাঠামোর আওতায় নিয়ে এসে পরস্পর সাহায্য-সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক, রাজনৈতিক, শক্তি অর্জনে সহায়তা প্রদান করা।৫. মজুরিভিত্তিক কর্মসংস্থানের সঙ্গে পার্শ্ব জীবিকার সুযোগ সৃষ্টি করা।৬. উৎপাদনশীল ও সম্প্রসারণশীল ব্যবস্থা রূপান্তরিত করা।৭. গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নতসহ তাদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা।

উত্তর

হ্যাঁ, নিঃসন্দেহে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তথা গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও এখানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যা প্রচুর। আর্থসামাজিকভাবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর পরিবর্তন আনয়নে ড. মুহাম্মদ ইউনূস প্রণীত ক্ষুদ্রঋণ ব্যবস্থাই মূলত গ্রামীণ ব্যাংক নামে আত্মপ্রকাশ করেছে। নোবেলজয়ী এ প্রতিষ্ঠানটি এখন বিশ্বের কাছে ক্ষুদ্রঋণ কার্যক্রমের একটি মডেল।গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে অগ্রসর করতে এ প্রতিষ্ঠানটি অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। গ্রামীণ ব্যাংক দরিদ্র জনগোষ্ঠীকে চার ধরনের ক্ষুদ্রঋণ প্রদান করে থাকে-মৌলিক ঋণ, গৃহনির্মাণ ঋণ, উচ্চশিক্ষা ঋণ ও ভিক্ষুক ঋণ।মজুরিভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে এদেশের বিপুলসংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যের অবসান করার উদ্দেশ্যও গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণদান কর্মসূচি পরিচালনা করে থাকে। গ্রামীণ ব্যাংক তাদের পরিচালিত কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলে ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধিতে সফল হয়েছে। ঋণ পরিশোধের উচ্চহার, ঋণের যথাযথ প্রয়োগ এবং বিশেষত গ্রামের দরিদ্র মহিলাদের মধ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকান্ডের প্রসার এ ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য। সামাজিক, অর্থনৈতিক উন্নয়নকল্পে গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের দোরগোড়ায় ঋণ সুবিধা পৌঁছে দিচ্ছে। পৃথিবীর অনেক দেশেই গ্রামীণ ব্যাংকের দারিদ্র্য বিমোচনের সামাজিক উন্নয়ন কর্মসূচিকে গ্রহণ করা হয়েছে।তাই বলা যায়, উক্ত প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচনে কার্যকর ও ফলপ্রসূ অবদান রাখছে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।