উদ্দীপকে জাতিসংঘের কোন বিশেষ সংস্থার ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফের প্রতি ইঙ্গিত করা হয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন যুদ্ধাক্রান্ত দেশের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত, ওষুধ সরবরাহের জন্য ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর আন্তজার্তিক শিশু তহবিল বা ইউনিসেফ (UNICEF) আত্মপ্রকাশ করে। পরবর্তীতে বিশ্বের অনুন্নত, স্বল্প উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিসহ সার্বিক কল্যাণে দীর্ঘমেয়াদি সহায়তা দানের লক্ষ্যে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। 'মীনা' কার্টুনটি জাতিসংঘের অর্থ সহযোগিতায় ১৯৯৩ সাল থেকে প্রচারিত হয়েছে। এই কাটুনের মাধ্যমে মেয়ে শিশুদের শিক্ষার তাৎপর্য এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণের কথা বলা হয়েছে, যা. উদ্দীপকের জাতিসংঘের বিশেষ সংস্থার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উদ্দীপকে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জাতিসংঘের কোন বিশেষ সংস্থার ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর