উদ্দীপকে কোন বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আরিফ বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা ব্র্যাকে (BRAC) কাজ করেন।BRAC (Bangladesh Rural Advancement Comittee) বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে যুদ্ধবিধ্বস্ত দেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য এবং পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা BRAC-এর জন্ম হয়। ব্র্যাক-এর কার্যক্রম শুরু হয় সিলেটের শাল্লা নামক এক নিবৃত গ্রামকে কেন্দ্র করে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য ব্র্যাক পল্লি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। মূলত ভূমিহীন নারী-পুরুষ, প্রান্তিক চাষি, মৎস্যজীবী, তাঁতি ও অন্যান্য শ্রমজীবী মানুষ ব্র্যাকের টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল।বর্তমানে ব্র্যাক বাংলাদেশসহ মোট ১৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় মানবসম্পদ ও সম্পদের ব্যবহার করে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়নের পদ্ধতি অনুসরণ করে ব্র্যাক। ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, এলাকাভিত্তিক (Community) উন্নয়নের মাধ্যমে সর্বাধিক জনসমষ্টিকে উন্নয়নের আওতায় আনাই এর উদ্দেশ্য। এর কার্যক্রমের আওতায় রয়েছে এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, আফ্রিকার দক্ষিণ সুদান, উগান্ডা, তানজানিয়া, সিয়েরালিওন ও লাইবেরিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলের হাইতি। উদ্দীপকের জনাব রহিমের সংস্থার কার্যক্রম BRAC-এর কর্মকাণ্ডের সাথে মিলে যায়। তই বলা যায়, উদ্দীপকে রহিম সাহেব বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা ব্র্যাকে কাজ করেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর